TRENDING:

Howrah News: লোকাল ১৮ বাংলা-র খবরের জের! শুরু হল মজে ‌যাওয়া নদী সংস্কারের কাজ

Last Updated:

লোকাল ১৮ বাংলা-র খবরের জের, হাওড়ায় অবশেষে শুরু হল দূষিত কৌশিকী নদী সংস্কারের কাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: অবশেষে নদী সংস্কারের কাজ দেখে খুশি স্থানীয় মানুষ। এক সময়ের সদা চঞ্চল নদী ধীরে ধীরে নিস্তেজ হতে বসেছে। নব্বত অনেকটাই কমে গিয়েছে। নদীর বুকে গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। কারখানার দূষিত জল, আবর্জনা মিশে শোচনীয় অবস্থা কানা দামোদর নদীর। এই নদীটির বেহাল অবস্থার কথা আমরা তুলে ধরেছিলাম। অবশেষে নিউজ ১৮ বাংলার খবরের জেরে শুরু হল মজে যাওয়া নদী সংস্কারের কাজ।
advertisement

আরও পড়ুন: দুই পাড়ে বাঁধা নৌকার দড়ি টেনেই চলছে নদী পারাপার! ৭০ বছরেও বদলাল না ছবিটা

কানা দামোদর নদী থেকে বের হয় তীব্র দুর্গন্ধ। ইদানিং এই নদীর বিষাক্ত জল ফসল চাষেও ব্যাপক ক্ষতি করছিল। নদীর জল পুকুরে প্রবেশ করলে মরে যাচ্ছিল মাছ। যতই দিন গড়াচ্ছিল তত‌ই যেন বিপদ বাড়ছিল কানা দামোদর বা কৌশিকী নদীতে। নদীর হাল ফেরাতে একটানা কয়েক বছর আন্দোলন করেন পরিবেশকর্মীরা। শুরুতে পরিবেশকর্মীদের সঙ্গ দেয় গুটি কয়েক সাধারণ মানুষ। তবে বর্তমানে নদীর হাল ফেরাতে সঙ্ঘবদ্ধ বহু মানুষ।

advertisement

View More

হাওড়া জেলায় প্রায় ২৯ কিলোমিটার এলাকায় বইছে কানা দামোদর বা কৌশিকী নদী। জেলাজুড়ে সর্বত্র এই নদীর সংস্করণের দাবি জানিয়েছিল সাধারণ মানুষ। কয়েকদিন আগে মাজু গ্রামে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন। সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। আপাতত এই নদী থেকে কচুরি পানা তোলার কাজ শুরু হয়েছে। তবে এলাকাবাসীর আশা ধাপে ধাপে গোটা নদীই সংস্কার করবে প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনির যুবকদের মানবিক উদ্যোগ! নিজেদের টাকায় অসহায় বৃদ্ধাকে গড়ে দিলেন পাকা ঘর
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: লোকাল ১৮ বাংলা-র খবরের জের! শুরু হল মজে ‌যাওয়া নদী সংস্কারের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল