Weekend Trip: সপ্তাহান্তে দু-এক ঘণ্টা কাটাতে চান নিরিবিলি কোনও জায়গায়? হাওড়ার 'এই' জায়গাই সেরা ঠিকানা, ঘুরে আসুন
- Reported by:RAKESH MAITY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: হাওড়ার মানুষের কাছে প্রিয়, নির্জন জায়গা হিসেবে পরিচিত ঘোড়ারডাঙা। কর্ম ব্যস্ততার মাঝে সপ্তাহান্তে এখানে কাটানো যেতে পারে দু-এক ঘণ্টা সময় নিজেদের প্রিয়জন বা পরিবারের সঙ্গে, তাতেই বিলীন হয়ে যাবে সব ক্লান্তি।
advertisement
1/5

*হাওড়ার মানুষের প্রিয়, নির্জন ঘোড়ার ডাঙা! কর্ম ব্যস্ততার মাঝে সপ্তাহান্তে এখানে কাটানো দু-এক ঘণ্টা সময়, বিলীন হয় সব ক্লান্তি। গ্রামের মধ্যবর্তী এই স্থান দেউলপুর-সহ পার্শ্ববর্তী বহু গ্রাম থেকে শান্তি পেতে হাজির হয় বহু মানুষ।
advertisement
2/5
*দেউলপুর গ্রামের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি ঘোড়ারডাঙা কালীমন্দির ও শ্মশান ঘাট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩০০- ৩৫০ বছর প্রাচীন, এক সময় জনশূন্য হয়ে থাকত এই স্থান, বর্তমানে এখানকার শান্ত পরিবেশ মানুষকে আকৃষ্ট করে।
advertisement
3/5
*ঘোড়ারডাঙা কালীমন্দির বহু মানুষ মানসিক স্বস্তি পেতে এখানে হাজির হয়। মন্দিরের পাশেই বিশাল সবুজের ঘেরা স্থান এবং প্রকাণ্ড জলাশয়। পুকুরে রয়েছে স্নানের ঘাট। নিরিবিলি শান্ত পরিবেশে সময় ঘটনার আদর্শ স্থান।
advertisement
4/5
*চতুর্দিক সবুজ, তার মাঝে সময় কাটানোর উপযুক্ত পরিবেশ, রয়েছে একাধিক মন্দির। কয়েক শতাব্দী প্রাচীন বট গাছ। গাছের নিচেই সামনে করে বসার জায়গা।
advertisement
5/5
*দেউলপুর গ্রামের ঘোড়ারডাঙা বিস্তীর্ণ এলাকার মানুষের মানসিক শান্তির একটি স্থান। যেমন এখানে মানসিক শান্তি, সেইসঙ্গে গরমের দিনে তাপদাহ থেকে প্রকৃতির কোলে স্বস্তি পেতে মানুষের বেশি উপস্থিতি এখানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের উপস্থিতি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: সপ্তাহান্তে দু-এক ঘণ্টা কাটাতে চান নিরিবিলি কোনও জায়গায়? হাওড়ার 'এই' জায়গাই সেরা ঠিকানা, ঘুরে আসুন