advertisement

Howrah News: হাটে সস্তায় পোশাক কিনতে থিকথিকে ভিড়, জনপ্রিয়তার আড়ালে বাড়ছে বিপদ! অঙ্কুরহাটির এই ছবি ভয় ধরাবে

Last Updated:

Howrah News: পোশাক কেনার টানে দিনদিন ভিড় বাড়ছে অঙ্কুরহাটির পোশাক হাটে। ভিড় বাড়লে থমকে যাচ্ছে জাতীয় সড়কে বাড়ছে যানজট। একইসঙ্গে লাগামছাড়া ভিড়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। উৎসবের মরশুমে বাড়তি জনসমাগম চিন্তায় রাখছে সকলকে।

+
পোষাক

পোষাক হাটে ভিড় বাড়লে জাতীয় সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল

হাওড়া, রাকেশ মাইতি: জনপ্রিয়তার সঙ্গে বাড়ছে ঝুঁকি। অঙ্কুরহাটি পোশাক হাটে ভিড় বাড়তেই জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পোশাক কেনার টানে দিনদিন ভিড় বাড়ছে অঙ্কুরহাটির পোশাক হাটে। অল্প সময়ের মধ্যেই এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই হাট। সারা বছরই নির্দিষ্ট দিনগুলিতে এখানে ভিড় জমান বহু ক্রেতা ও বিক্রেতা। দূরদূরান্ত থেকেও মানুষ আসছেন এই হাটে কেনাকাটা করতে।
কিন্তু হাটের এই বাড়তি জনপ্রিয়তাই এখন নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাটটি জাতীয় সড়কের ধারে হওয়ায় রাস্তার ওপরেই ভিড় জমছে ক্রেতা-বিক্রেতাদের। অনেক সময় দোকান বসছে রাস্তার ধারে, আবার অনেকেই হঠাৎ করেই রাস্তা পারাপার করছেন। ফলে দ্রুতগতির গাড়ির সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাট বসার সময় রাস্তার দুই পাশে গাড়ি দাঁড়িয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: তিন ভাইয়ের তৈরি বিশাল প্রাসাদে এখন শুধুই হাহাকার, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের ইতিহাস! দশা দেখে চোখে জল আসবে
যার ফলে প্রায়ই যানজট তৈরি হয়। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। হাটের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বাড়ানো হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলে মত তাঁদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নাহলে জনপ্রিয়তার আড়ালে অঙ্কুরহাটি পোশাক হাট যে কোনও সময় বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে বলেও অনেকের ধারণা।  উল্লেখ্য, সাপ্তাহিক এই হাটে সারা বছর ক্রেতা- বিক্রেতার ভিড় লেগে থাকে। ঈদ এবং বড় পুজোর মত উৎসবের আগে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা থাকে তুঙ্গে। আর এর মধ্যেই হাট ঘেঁষে যাওয়ার ব্যস্ত জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কা প্রবল হয়ে উঠছে পাল্লা দিয়ে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: হাটে সস্তায় পোশাক কিনতে থিকথিকে ভিড়, জনপ্রিয়তার আড়ালে বাড়ছে বিপদ! অঙ্কুরহাটির এই ছবি ভয় ধরাবে
Next Article
advertisement
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনেরই
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনের
  • তিন বছরের প্রেমে পরিবারের অমত

  • চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যুগল

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পরও বাঁচানো যায়নি তাদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement