TRENDING:

বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনেরই

Last Updated:

মৃত তরুণ এবং তরুণী দু'জনেরই বাড়ি ডোমজুড়ে। মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement
হাওড়া, রাকেশ মাইতিউ: শেষ রক্ষা হলনা যুগলের ! তিন বছরের প্রেমের সম্পর্ক পরিবার মান্যতা না দেওয়ায় যুগলের চরম সিদ্ধান্ত। গত বুধবার আন্দুলের একটি সিনেমা হলে শো শেষে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় যুগল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না তাদের।  বৃহস্পতিবার সকালে প্রেমিকার মৃত্যু হয় এবং তার কয়েক ঘণ্টা পর প্রেমিকে’র মৃত্যু ঘটনাকে ঘিরে শোকের ছায়া এলাকায়।
সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... প্রতীকী ছবি
সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... প্রতীকী ছবি
advertisement

জানা যায়, ডোমজুড় ব্লকের লক্ষণপুরে গ্রামে বাড়ি। স্থানীয় একটি কারখানায় প্রায় তিন বছর কাজ করত শুভজিৎ ও চৈতালি। একই কারখানায় কাজ সেখান থেকেই সম্পর্ক শুরু গত তিন বছর আগে। শুভজিতের থেকে চৈতালি বয়সে বড় হওয়ায় পরিবারে আপত্তি শুরু হয়। তার জেরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত। সম্পর্কের কথা পরিবার জানতে পারে প্রায় ৬ মাস আগে, সেই থেকে বচসা । আরও জানা যায়, ওইদিন কাজে বের হবার নাম করেই বাড়ি থেকে বেরিয়েছিল দু’জনে। কাজে না পৌঁছে আন্দুলের ওই সিনেমা হলে যায়। সেখানেই শো শেষে অচৈতন্য অবস্থায় দু’জকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  পরদিন কয়েক ঘণ্টা অন্তর দু’জনের মৃত্যু হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

এদিন দু’জনে সিনেমা দেখতে আসে সাকরাইল থানা এলাকায় আন্দুলের একটি সিনেমা হলে। সিনেমা হলে স্পেশাল দর্শক আসন বা কেবিন রয়েছে। যেখানে আলাদাভাবে বসে সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে। সিনেমা শো-তে দুজনে কেবিনের টিকিট কেটে সিনেমা দেখতে এসেছিলেন। শো শেষে অচৈতন্য অবস্থায় দু-জনকে পড়ে থাকতে দেখা যায়। সেই খবর পেয়ে পৌঁছয় পুলিশ। সিনেমা হল থেকে জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন দু-জনের অবস্থা সংকটজনক। কিন্তু কোনওভাবেই শেষরক্ষা হল না।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনেরই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল