TRENDING:

Howrah News: শ্যামপুরে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজি!

Last Updated:

নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রুখতে তৎপর প্রশাসন। অন্যান্য বছরের মতো এবারও দীপাবলির আগে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। পরিবেশ দূষণ কারী বাজি রুখতে কড়া নির্দেশিকা প্রশাসনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রুখতে তৎপর প্রশাসন। অন্যান্য বছরের মতো এবারও দীপাবলির আগে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। পরিবেশ দূষণ কারী বাজি রুখতে কড়া নির্দেশিকা প্রশাসনের, তবে সেই নির্দেশিকা অমান্য করে প্রশাসনের চোখের আড়ালে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজির ব্যবসা, তার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ।
advertisement

প্রায় প্রতিবছরই কালীপুজোর কয়েক দিন আগে থেকে রমরমিয়ে বাজি বিক্রি হয় সেই সঙ্গে বাজি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটে, নদী পেরিয়ে যে সমস্ত এলাকা দিয়ে জেলায় নিষিদ্ধ বাজি প্রবেশ করে সেই সমস্ত পথে প্রায় প্রতি বছর নজরদারি চালায় পুলিশ, নিষিদ্ধ বাজি রুখতে পুলিশ প্রশাসন তৎপর। হাওড়ার শ্যামপুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি।

advertisement

আরও পড়ুনঃ ছোটদের হাতেই সাজছে প্রতিমা! এই পুজোর থিম 'কুমোর পাড়ার গরুর গাড়ি'

পুলিশ সূত্রে জানা গেছে, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্র‍্যাঞ্চ ও শ্যামপুর থানা যৌথ অভিযান চালায়। এদিনের যৌথ অভিযানে শ্যামপুরের বারগ্রাম এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় ৩০০ কেজি নিষিদ্ধ বাজি। পাশাপাশি, এদিন একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, দু-একদিন আগেই রাজাপুর থানার পুলিশ উলুবেড়িয়া খলিশানী মালপাড়া থেকে ১০০ কেজির বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছিল পুলিশ, গ্রেফতার করা হয়েছিল দু'জনকে। রাজাপুরের পর শ্যামপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: শ্যামপুরে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজি!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল