Budget Weekend Trip: শহরের বুকেই এমন সুন্দর জায়গা রয়েছে জানতেন? স্নিগ্ধতার টানে ছুটে আসছেন অনেকেই, আপনিও চাইলে ঘুরে আসুন, রইল ঠিকানা
- Reported by:RAKESH MAITY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Budget Weekend Trip: ব্যস্ত শহরের মাঝে ছোট্ট এই স্থান, স্নিগ্ধ বাতাস মানুষকে আকৃষ্ট করছে। আপনি কি জানেন শহরের কেন্দ্রস্থলে এই সুন্দর জায়গাটি রয়েছে? এখানে বহু মানুষ আসে, আপনিও যদি আসতে চান, রইল ঠিকানা...
advertisement
1/5

*প্রকৃতির হাওয়ার টানেই মানুষের ভিড় জমে এখানে ব্যস্ত কোলাহল শহরের মাঝেই শান্তির ঠিকানা! শহরে থেকেই প্রকৃতিতে হারিয়ে যাওয়ার মতো স্থান।কংক্রিটের শহরে সবুজের সমাহার। প্রতিদিন পড়ন্ত বিকেলে শহরের বিভিন্ন প্রান্তের মানুষকে ছোট্ট 'এই' স্থান ভীষণভাবে আকৃষ্ট করছে।
advertisement
2/5
*খোলা আকাশের নিচে দমকা বাতাস, স্নিগ্ধ বাতাসের টানেই এখানে মানুষের উপস্থিতি। শহরের মধ্যবর্তী এই স্থান হলেও শহরের যানজট কোলাহল ঠেলে কিছুটা সময় এই স্থানে কাটাতে মানসিকভাবে মেলে তৃপ্তি।
advertisement
3/5
*সাজানো গোছানো কোনও পার্ক নয়। খোলা আকাশের নিচে একটি ঝিল এবং তার পার্শ্ববর্তী ছোট্ট চাষের জমি। মাঝখান দিয়ে গিয়েছে চওড়া কংক্রিটের রাস্তা। রাস্তার দু-পারে অনাদরে বেড়ে ওঠা সবুজ, তারই উপর ছোট-বড় গাছ দাঁড়িয়ে মাথা উঁচু করে।
advertisement
4/5
*গত কয়েক বছরে এই স্থান ভীষণভাবে মানুষকে আকৃষ্ট করছে। তাজা বাতাসের টানেই উপস্থিতি নজরে পড়ে মানুষের। বিশেষ করে এই গরমের সময় বিকেলের পর থেকে আরও বেশি মানুষের উপস্থিতি নজরে পড়ে।
advertisement
5/5
*কামারডাঙ্গা ও বালিটিকুরি মধ্যবর্তী স্থান আরুপাড়া ঝিলপাড় হাওড়া-আমতা রোড বালুটিকরি সংলগ্ন নির্জন প্রকৃতির কোলের এই স্থান শহরবাসীর অতীত পছন্দের হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Budget Weekend Trip: শহরের বুকেই এমন সুন্দর জায়গা রয়েছে জানতেন? স্নিগ্ধতার টানে ছুটে আসছেন অনেকেই, আপনিও চাইলে ঘুরে আসুন, রইল ঠিকানা