TRENDING:

Howrah: আন্দোলনে রাজ্যের আশা কর্মীরা, দাবি না মানলে লাগাতার কর্মবিরতির হুমকি!

Last Updated:

আবার আন্দোলনে আশা কর্মীরা। শুক্রবার তাঁরা হাওড়ায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং সিএমওএইচ(CMOH) এর কাছে স্মারকলিপি প্রদান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : আবার আন্দোলনে আশা কর্মীরা। শুক্রবার তাঁরা হাওড়ায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং সিএমওএইচ(CMOH) এর কাছে স্মারকলিপি প্রদান। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে জানানো হয়, সরকার যদি তাদের দাবি না মানে তাহলে আগামী ৩রা আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু করবেন তাঁরা। আশা কর্মীদের দাবি, তাঁরা বিশেষ করে করোনা অতিমারির সময় থেকে বহু ধরণের কাজ করে চলেছেন। এক আশা কর্মী জানান, কোভিদ আক্রান্ত হলে এক লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল আবার আক্রান্ত হয়ে মৃত্যু হলে তার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে, সেটাও দেওয়া হচ্ছেনা। সরকারী কর্মীর ন্যায় একই পদে বছরের পর বছর কাজ করছেন। এরজন্য বিভিন্ন মহল থেকে তাঁরা কাজের প্রশংসা পেলেও তাঁদের কাজের উপযুক্ত পারিশ্রমিক তাঁরা পাননা।
advertisement

এমনকি, অতিরিক্ত কাজ করলেও তার কোনও অতিরিক্ত পারিশ্রমিক তাঁদের নেই। ভ্যাকসিন ডিউটি, খেলা, মেলা, ভোটকোন কিছুতে তাঁদের ছাড় নেই। বহুক্ষেত্রে পারিশ্রমিক বরাদ্দ থাকলেও সেই বরাদ্দ টাকা তাঁরা তা ঠিকমতো পাননা। অথচ বিভিন্ন মাধ্যমে তাঁরা শুনতে পাচ্ছেন এনএইচইউএম এর কোটি কোটি টাকা ফেরত চলে যাচ্ছে।কাজের অস্বাভাবিক চাপ দিনের পর দিন বেড়েই চলেছে।

advertisement

আরও পড়ুনঃ কারখানায় হঠাৎ জ্বলে ওঠে আগুন! সেই কারখানা স্থানীয় মানুষের ত্রাস!

তার উপর ভাগে ভাগে ইনসেনটিভ পাঠানোর ফলে প্রাপ্য টাকার কারোরই হিসেব মিলছে না। অতীতে তাঁদের বারবার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু কথা মত সমস্যার কোনও সমাধান হয়নি। সরকার তাদের দাবি যদি না মানে, এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তাঁরা আগামী ৩রা আগস্ট বুধবার থেকে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: আন্দোলনে রাজ্যের আশা কর্মীরা, দাবি না মানলে লাগাতার কর্মবিরতির হুমকি!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল