গত নির্বাচনে জোট রাজনীতির প্রভাব থাকলেও, এ’বছর আলাদা লড়াইয়ে নামছে প্রধান চার রাজনৈতিক দল– বিজেপি, তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেস। উল্লেখযোগ্য বিষয়, এই কেন্দ্রের চার প্রার্থীই নতুন মুখ হওয়ায় ভোটের লড়াইয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোমবার ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি। তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে দাবি করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও মালদহে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। শহরের পরিষেবা ব্যবস্থার দুরবস্থার অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে ইংরেজবাজার কে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলা হবে। তাঁর কথায়, “এই আসনে জয় নিশ্চিত, এখন শুধু ব্যবধান বাড়ানোর লড়াই।”
advertisement
অন্যদিকে, তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু পাল্টা দাবি করেন, পৌরসভায় একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই হয়েছে। আগামিদিনে আরও আধুনিক উন্নয়নমূলক কাজ হবে। তাঁর দাবি, মানুষের সমর্থন তৃণমূলের পক্ষেই রয়েছে এবং জয় নিশ্চিত।
এছাড়াও, সিপিআইএমের প্রার্থী অম্বর মিত্র ও কংগ্রেসের মাসুদ আলম। দুই দলই আলাদা লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়। গতবার জোটবদ্ধ লড়াইয়ে ফলাফল শূন্য থাকলেও এবারের সমীকরণ ভিন্ন। সব মিলিয়ে ইংরেজবাজার বিধানসভায় এবারের নির্বাচন শুধু জয়ের লড়াই নয়, বরং নতুন মুখদের মধ্যে শক্তি পরীক্ষার মঞ্চ হয়ে উঠেছে। পালাবদল নাকি ব্যবধান বৃদ্ধি? এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।





