TRENDING:

Howrah Civic Polls- হাওড়ার পুরভোটে গুরুত্ব পরিবেশ বিষয়ক ভাবনাকে, দাবিতে পরিবেশকর্মীরা

Last Updated:

দাবিগুলির মধ্যে রয়েছে হাওড়ার সঠিক পরিবেশ কেন্দ্রীক নগর পরিকল্পনা, পরিবেশ রক্ষা ও পরিবেশ পরিকল্পনা করে নগর সম্প্রসারণ প্রভৃতি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া- কলকাতায় বেজে গিয়েছে পুরভোটের দামামা । আইনি জটিলতা কাটলে সামনের বছরের শুরুর দিকে ঘোষণা হতে পারে হাওড়ার পুরসভা ভোটের দিনক্ষণও (Howrah Civic Polls)। কিন্তু ভোটের ময়দানে, রাজনৈতিক স্লোগান ও একে অপরকে কুরুচিকর আক্রমণের মধ্যে, পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি ঠাঁই পায়না কোনো রাজনৈতিক দলের ইশতেহারেই। তাই এইবার সাধারণ ভোটারদের কাছে ভোটের আগে প্রতিটা রাজনৈতিক দলের কাছে পরিবেশ সম্পর্কিত জরুরি প্রশ্নগুলি তুলে ধরে উত্তর চাওয়ার ও সেই বিষয়ে প্রতিশ্রুতির দাবি জানানোর আবেদন জানাচ্ছেন পরিবেশপ্রেমীরা ।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

এই বিষয়ে গত মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সও করেন পরিবেশপ্রেমী সংগঠন সবুজ মঞ্চের সদস্যরা (Sabuj Manch)। শুধু কলকাতাই নয়, হাওড়ার মতো আরও যে সমস্ত পুরসভাগুলিতে আগামীদিনে ভোটগ্রহন হতে চলেছে (Howrah Civic Polls), সেই সবগুলির জন্য মোট ১৫ দফা দাবি তুলে ধরেন সবুজ মঞ্চের সদস্যরা । হাওড়া পুরভোটের দিনক্ষণ ঘোষণা করার পরই এই জেলার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে পরিবেশ বিষয়ক চূড়ান্ত দাবিগুলি তুলে ধরা হবে বলে জানান সবুজ মঞ্চের হাওড়া জেলার সদস্য সম্রাট মন্ডল।

advertisement

এই জেলার ক্ষেত্রে কি কি দাবি তারা জানাতে চলেছেন রাজনৈতিক দলগুলির কাছে, সেই বিষয়ে অবশ্য একটি প্রাথমিক ধারণা তিনি দেন । সেগুলির মধ্যে রয়েছে হাওড়ার সঠিক পরিবেশ কেন্দ্রীক নগর পরিকল্পনা, পরিবেশ রক্ষা ও সঠিক পরিকল্পনা করে নগর সম্প্রসারণ; শব্দ দূষণ কমানো; সঠিক গুণমানের পানীয় জল ও তার গুণমানের তথ্য জন সমক্ষে তুলে ধরা; ভূ গর্ভস্থ জলের উত্তলন নিষিদ্ধ করা ও বৃষ্টির জল সংরক্ষনে জোর দেওয়া, প্রয়োজনে ইনসেন্টিভ দেওয়া; গাড়ী, নির্মাণ, কারখানা থেকে হওয়া বায়ু দূষণ কমানোর ব্যবস্থা গ্রহণ করা (Howrah Civic Polls)।

advertisement

এছাড়াও, প্রতি ওয়ার্ড ভিত্তিক জলাশয়, পুকুরের পূর্ব ও বর্তমান তথ্য ও তার যথাযথ সংস্কার তথা সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ; সাঁতরাগাছি, শানপুর ও অন্যান্য পুর এলাকায় অবস্থিত জলাভূমি, খাল গুলির সঠিক সংরক্ষণ ও রক্ষা; শহরের পর্যাপ্ত সবুজায়ন , বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও জীব বৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক থার্মোকলের সমস্যার মতো দাবিগুলিও তুলে ধরা হবে বলে জানান সম্রাটবাবু। তাদের এই দাবিগুলিতে কতটা পরিবর্তন হয় বিভিন্ন রাজনৈতিক দলের পুরভোটের ইশতেহারে, সেটাই এখন দেখার (Howrah Civic Polls)।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Santanu Chakraborty

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Civic Polls- হাওড়ার পুরভোটে গুরুত্ব পরিবেশ বিষয়ক ভাবনাকে, দাবিতে পরিবেশকর্মীরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল