TRENDING:

Howrah News: বিপজ্জনক জাতীয় সড়ক! রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা! নীরব কর্তৃপক্ষ

Last Updated:

বিপজ্জনক জাতীয় সড়ক, রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা! কলকাতা থেকে হাওড়া খড়গপুর হয়ে উড়িষ্যা বা অন্ধপ্রদেশ যাবার এই সড়ক। ১৬ নং জাতীয় সড়কে সন্ধার পর বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বহু এলাকাতেই লাইট পোস্ট থাকলেও সেই লাইট পোস্ট অকেজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : বিপজ্জনক জাতীয় সড়ক, রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা! কলকাতা থেকে হাওড়া খড়গপুর হয়ে উড়িষ্যা বা অন্ধপ্রদেশ যাবার এই সড়ক। ১৬ নং জাতীয় সড়কে সন্ধার পর বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বহু এলাকাতেই লাইট পোস্ট থাকলেও সেই লাইট পোস্ট অকেজো। অন্ধকারাচ্ছন্ন সড়ক। দিন বা রাত দারুন ব্যস্ততা এই ১৬ নম্বর জাতীয় সড়ক। বিশেষ করে সন্ধায় মালবাহী ট্রাকের দারুণ চাপ থাকে নিত্যদিন, সর্বদা দুরন্ত গতিতে ছুটছে যানবাহন। এর মাঝেই জাতীয় সড়কের পার্শ্ববর্তী থাকা ব্যারিকেট ভাঙ্গা, সেই ভাঙা স্থান দিয়েই অভাধে সড়কে উঠছে গবাদি পশু কুকুর বা হনুমান।
advertisement

মাঝে মধ্যেই গতিশীল গাড়ির সামনে পড়ে প্রাণ হারাচ্ছে, সেই সঙ্গে বহু মানুষ স্টপেজ ছাড়া যানবাহন ধরতে জাতীয় সড়কে উঠে দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে। অন্য দিকে জেলা জুড়ে জাতীয় সড়কের পার্শ্ববর্তীতে ঘন জনবসতি গড়ে উঠেছে। দেখা যায়, স্থানীয় মানুষ সময় বাঁচাতে অবাধে বিধি নিষেধ ভঙ্গ করে জাতীয় সড়ক পারাপার করছে বিপদ উপেক্ষা করে। বিশেষ করে কলকারখানা সংলগ্ন এলাকায় সন্ধার পর দফায় দফায় কারখানা শ্রমিক দাড়িয়ে রয়েছে জালান কমপ্লেক্স রানিহাটি পাঁচলা বা উলুবেরিয়া বিরশিবপুরের মত এলাকায় কারখানা শ্রমিকরা জাতীয় সড়কের উপর উঠেই যানবাহন ধরছে প্রতিদিন।

advertisement

আরও পড়ুনঃ ভাইফোঁটার প্রায় ৪০০ রকমের মিষ্টির পসরা! মিষ্টি কিনতে বোনেদের লম্বা লাইন

সর্বদা জাতীয় সড়কের জাতীয় সড়কের বিভিন্ন স্থানে পোস্টে আলো জ্বলছে না, তাতেই দুর্ঘটনার আশঙ্কা প্রবল। এর ফলে জাতীয় সড়কের পাশাপশি সার্ভিস রোড অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে ফলে পথ চলতি মানুষ সমস্যায়। তাদের কথায় মাঝেমধ্যেই লাইট পোস্টে আলো জলে না সারি সারি লাইটপোস্ট অকেজো হয়ে রয়েছে দিনের পর দিন এতেই দুর্ঘটনারা আশঙ্কা বেড়ে চলেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বিপজ্জনক জাতীয় সড়ক! রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা! নীরব কর্তৃপক্ষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল