TRENDING:

Hooghly: শ্রীরামপুরের মানুষের কষ্টের অবসান, সুরাহা মিলবে জমা জল থেকে

Last Updated:

বৃষ্টির জল নিকাশি নিয়ে দীর্ঘ দিনের অভিযোগ ছিল শ্রীরামপুর বাসির। শ্রীরামপুরের বেশ কিছু জায়গায় বর্ষাকালে এতটাই জল জমে যেত যার ফলে বিঘ্নিত হতো সাধারণ জনজীবন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বৃষ্টির জল নিকাশি নিয়ে দীর্ঘ দিনের অভিযোগ ছিল শ্রীরামপুর বাসির। শ্রীরামপুরের বেশ কিছু জায়গায় বর্ষাকালে এতটাই জল জমে যেত যার ফলে বিঘ্নিত হতো সাধারণ জনজীবন। অবশেষে সুরাহার আশ্বাস সাধারণ মানুষের কাছে। শ্রীরামপুরে চালু হচ্ছে বৃষ্টির জল নিকাশি একটি পাম্পিং স্টেশন। মঙ্গলবার স্টেশনের উদ্বোধন এ আসেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম। অল্প বৃষ্টিতেই শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় জল জমে যায় এমনই অভিযোগ রয়েছে সেখানকার সাধারণ মানুষের। শ্রীরামপুর ২৬, ২৭ ,১৬ নম্বর ওয়ার্ড সব থেকে বেশি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়। শ্রীরামপুর কাটাপোল এলাকা বর্ষাকালে কার্যত পুকুর হয়ে যায়। রেললাইনের কালভার্ট চলে যায় জলের তলায়। ফলে স্কুলপড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের বাধ্য হয়ে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।
advertisement

পাম্পিং স্টেশন উদ্বোধনের পর কিছুটা সুরাহা এর আশায় বুক বাঁধছেন সেখানকার মানুষরা। এদিন অনুষ্ঠানে ফিরহাদ হাকিম জানান, স্ট্রমজ ওয়াটার ড্রেনেজ সিস্টেম প্রকল্পটি তৈরি করা হয়েছে দশ কোটি টাকা খরচে।এটির উদ্দেশ্য বৃষ্টির জমা জল যাতে তাড়াতাড়ি নিকাশি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়।

আরও পড়ুনঃ পাহাড় সমান ঋণের বোঝা এভারেস্ট জয়ী বঙ্গ কন্যার কাঁধে

advertisement

তিনি আশাবাদী পাম্পিং স্টেশন লাগানোর পর শ্রীরামপুরের সাধারণ মানুষের বর্ষাকালে জল জমা দুর্ভোগের সম্মুখীন হতে হয় তা থেকে রেহাই মিলবে।ড্রেনেজ স্টেশনের একজন আধিকারিক জানান, পাম্পিং স্টেশন টি যখনই অধিক বৃষ্টির ফলে জল জমা শুরু হবে তখনই একে চালু করে দেওয়া হবে।

View More

আরও পড়ুনঃ মিলন মাঝির সঙ্গে সাক্ষাৎ ফুটবলার পলি কোলের! কী নিয়ে হল কথা?

advertisement

যার ফলে রাস্তায় জমে থাকা বৃষ্টির জল পাম্পের মাধ্যমে টেনে এনে তাকে সরাসরি গঙ্গায় ফেলা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে বলে জানান তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Rahi Halder

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: শ্রীরামপুরের মানুষের কষ্টের অবসান, সুরাহা মিলবে জমা জল থেকে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল