TRENDING:

Auto LPG Crisis: গ্যাসের সঙ্কট চরমে! কলকাতা থেকে চালকরা ছুটছেন কোন্নগরের পাম্পে, দীর্ঘ লাইন, অটো চলাচল প্রায় বন্ধ হওয়ার জো

Last Updated:

Auto LPG Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গ্যাসের সঙ্কট চরমে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে অটো চালকরা আসছেন কোন্নগরের পাম্পে। ভোর থেকে পেট্রোল পাম্পে লম্বা লাইন। অটো চলাচল প্রায় বন্ধ হওয়ার জো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোন্নগর, হুগলি, সোমনাথ ঘোষ: কথার সঙ্গে বাস্তবের মিল নেই। কাটা গ্যাসও মিলছে না। গ্যাস ভরার জন্য রাত থেকে পাম্পে লম্বা লাইন অটোর। কলকাতা, বরানগর, দমদম, বালি, বেলুড়, হাওড়া থেকে অটোয় গ্যাস ভর্তি করতে চালকরা এসে লাইন দিয়েছেন কোন্নগরের পাম্পে।
গ্যাসের সঙ্কট, পেট্রোল পাম্পের বাইরে অটোর লম্বা লাইন
গ্যাসের সঙ্কট, পেট্রোল পাম্পের বাইরে অটোর লম্বা লাইন
advertisement

কোন্নগর বিশালক্ষী তলার একটি এলপিজি পাম্পে অটোয় গ্যাস ভরার দীর্ঘ লাইন। ভোর থেকে এসে লাইন দিয়েছেন চালকরা। হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা থেকে গ্যাস ভর্তি করতে এসেছেন অটো চালকরা। হুগলির অটো চালকরা তো আছেনই সেই লাইনে। পাম্পে দুটি লাইন করা হয়েছে। একটি জেলার অটোর জন্য আর একটি ভিন জেলা থেকে আসা অটোর জন্য।

advertisement

আরও পড়ুনঃ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! দানব লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, মৃত চালক, রঘুনাথগঞ্জে চাঞ্চল্য

অটো চালকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে গ্যাসের কোনও সমস্যা নেই। বাস্তবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কোনও পাম্পেই এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে বহুদূর থেকে কোন্নগরের এই পাম্পে আসতে হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বিস্কুট খেয়ে মৃত্যুর মুখে! খাদ্যনালীতে তার আটকে কেলেঙ্কারি, বর্ধমান মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে ব্যক্তির প্রাণরক্ষা

আরও এক চালকের ক্ষোভ, কলকাতায় গেলে পাঁচশ ছ’শো জনের পর অটোর লাইন পড়ছে। শেষ পর্যন্ত গ্যাস পাওয়া যাবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। সরকার বলছে গ্যাসের সমস্যা নেই তাহলে দাম বাড়ল কেন। অটোর গ্যাসেও কেজি প্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে। গাড়ি ইএমআই (EMI) এ চলছে। সংসার, পরিবার চালবে কী করে যদি অটো বন্ধ করে দিতে হয়!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার সহজেই হবে যাতায়াত! জাতীয় সড়কের সঙ্গে সরাসরি জুড়ল উত্তরবঙ্গের এই চা বাগান
আরও দেখুন

পাম্পের মালিক জানিয়েছেন, ‘কাটা গ্যাসে এতদিন এই অটোগুলো চলত। এখন সেই গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই দূর দূরান্ত থেকে চালকরা এসেছেন। আমাদের স্টক যতক্ষণ আছে আমরা দিয়ে যাচ্ছি কাউকে ফেরাচ্ছি না।’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Auto LPG Crisis: গ্যাসের সঙ্কট চরমে! কলকাতা থেকে চালকরা ছুটছেন কোন্নগরের পাম্পে, দীর্ঘ লাইন, অটো চলাচল প্রায় বন্ধ হওয়ার জো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল