advertisement

Accident: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! দানব লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, মৃত চালক, রঘুনাথগঞ্জে চাঞ্চল্য

Last Updated:

Murshidabad Accident: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা পিকআপ ভ্যানের। দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটির সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যান চালক। মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক চাঞ্চল্য।

১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা (প্রতীকী ছবি)
১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা (প্রতীকী ছবি)
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মোড়গ্রাম সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক পিকআপ ভ্যান চালকের। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ভ্যানের। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাত গুরুতর জখম হন পিকআপ ভ্যান চালক। তাকে উদ্ধার করার চেষ্টা করেন স্থানীয় মানুষজন।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবার পৌরসভার ঘরে ঘরে অম্রুত প্রকল্পের জল, সাংসদ অভিষেকের উদ্যোগে শুরু হল ১৭৮ কোটি টাকার জল সরবরাহ প্রকল্প
তবে ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই মারা গিয়েছেন আহত চালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘী থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সরানোর কাজ শুরু করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিদেশের ধাঁচে বহরমপুরে স্ট্রিট লাইব্রেরি! ফ্রিতে যতক্ষণ খুশি পড়ুন বই, মোবাইলমুখী সমাজকে বইমুখো করতে ব্যতিক্রমী প্রয়াস
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ১২ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! দানব লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, মৃত চালক, রঘুনাথগঞ্জে চাঞ্চল্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement