TRENDING:

Hooghly News: বাসের বেপরোয়া গতির শিকার দম্পতি, মর্মান্তিক ঘটনা গোঘাটে

Last Updated:

চালক বেপরোয়া গতিতে বাস নিয়ে ছুটে আসছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী দম্পতির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বেপরোয়া গতির শিকার হল দম্পতি। বাসের ধাক্কায় মৃত্যু হল প্রদীপ গায়েন ও কাবেরী গায়েন নামে এক দম্পতির। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের রাঙামাটি এলাকায়।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের বাড়ি গোঘাটের সাঁইথিয়া এলাকায়। ওই দম্পতি বাইকে করে যাচ্ছিলেন। মারুল-তারকেশ্বর নামের বাসটি অস্বাভাবিক গতিতে আরামবাগের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। সে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজাসুজি এসে ওই দম্পতির বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী ঐ দম্পতির। এই দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন ছুটে এসে ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তাঁরা প্রাণ ত্যাগ করেন।

advertisement

আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী, ঘটনাস্থলে গিয়ে মার খেল পুলিশ!

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। তারা মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়েছিল। এদিকে পুলিশ ঘাতক বাসটিকে আটক করে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাসের বেপরোয়া গতির শিকার দম্পতি, মর্মান্তিক ঘটনা গোঘাটে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল