TRENDING:

The Kashmir Files: দ্য কাশ্মীর ফাইলস-এর বিপুল জনপ্রিয়তাই কাল! বন্ধ করুন 'এই অপরাধ', বলছেন পরিচালক নিজেই

Last Updated:

The Kashmir Files : হরিয়ানাতে বেশ কয়েকটি জায়গায় বিনামূল্যে এই ছবিটির স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। হরিয়ানার কয়েকজন নেতাই উদ্যোগ নিয়ে এই ছবি বিনামূল্যে দেখাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)। ছবিটি দেখতে প্রতিদিন প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছে মানুষ। তবে এত খ্যাতির জেরে এবার কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন খোদ বিবেক অগ্নিহোত্রীই। হরিয়ানা, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, গোয়া ও উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে এই ছবিটি করমুক্ত করা হয়েছে।
দ্য কাশ্মীর ফাইলস-এর বিপুল জনপ্রিয়তাই কাল! বন্ধ করুন  'এই অপরাধ', বলছেন পরিচালক নিজেই
দ্য কাশ্মীর ফাইলস-এর বিপুল জনপ্রিয়তাই কাল! বন্ধ করুন 'এই অপরাধ', বলছেন পরিচালক নিজেই
advertisement

হরিয়ানাতে বেশ কয়েকটি জায়গায় বিনামূল্যে এই ছবিটির স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। হরিয়ানার কয়েকজন নেতাই উদ্যোগ নিয়ে এই ছবি বিনামূল্যে দেখাচ্ছেন। আর এই বিষয়টি মোটেই পছন্দ হয়নি বিবেক অগ্নিহোত্রীর। বিনামূল্যে স্ক্রিনিং এর একটি পোস্টার শেয়ার করে অসন্তোষ দেখিয়েছেন বিবেক। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে এই স্ক্রিনিং বন্ধ করার অনুরোধ করেছেন।

advertisement

আরও পড়ুন- 'দ্য কাশ্মীর ফাইলস' কি দেখা উচিত? এবার মুখ খুললেন আমির খান

বিবেক টুইট করেছেন, "সাবধান : দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) ছবিটি এভাবে খোলা জায়গায় বিনামূল্যে দেখানোটা অপরাধমূলক কাজ। প্রিয় মনোহর লাল খট্টর আমি আপনাকে অনুরোধ করছি এটা বন্ধ করার। রাজনৈতিক নেতাদের উচিত সৃজনশীলতাকে শ্রদ্ধা করা এবং ,সত্যিকারের দেশপ্রেম ও সমাজের কাজের অর্থ হল শান্তিপূর্ণ ভাবে টিকিট কেটে ছবিটি দেখা।"

advertisement

১৯৯০-তে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে তৈরি এই ছবি। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী সহ আরও অনেকে।

আরও পড়ুন- আনন্দের কোলে মাথা রেখে সোনম! বিরাট সুখবর শোনালেন অভিনেত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

প্রসঙ্গত, বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রথম সপ্তাহেই এই ছবি বক্স অফিসে ৯৭.৩০ টাকার ব্যবসা করে। ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ১০০ কোটি ছাড়িয়ে ফেলেছে। ছবিটিকে এবার তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লিতে ডাব করা হবে বলেও জানা যাচ্ছে। ছবিটি দ্বিতীয় সপ্তাহের মধ্যে ১৫০ কোটি টাকার ব্যবসা করবে বলে জানা যাচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
The Kashmir Files: দ্য কাশ্মীর ফাইলস-এর বিপুল জনপ্রিয়তাই কাল! বন্ধ করুন 'এই অপরাধ', বলছেন পরিচালক নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল