TRENDING:

TRP তালিকায় তলানিতে একদা বাংলা সেরা 'মিঠাই'! সৌমিতৃষার মনের কী অবস্থা

Last Updated:

এক সময় টানা টিআরপি তালিকার শীর্ষে থেকেছে 'মিঠাই'। সময় গড়িয়েছে। বদলেছে চেনা ছবি। তা নিয়ে যদিও আফসোস নেই সৌমিতৃষার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টিআরপি তালিকায় তলানিতে 'মিঠাই'! সেরার মসনদ হারিয়েছিল আগেই। তাই বলে নামতে নামতে সোজা সবার নীচে? বাংলার একদা 'টপার'-এর এ হেন পরিণতির কথা বোধ হয় কেউই ভাবতে পারেননি।
সৌমিতৃষা কুণ্ডু।
সৌমিতৃষা কুণ্ডু।
advertisement

নয়া মোড় নিয়েছে ধারাবাহিকের গল্প। সন্তান এসেছে সিদ্ধার্থ-মিঠাইয়ের কোলে। কিন্তু তাতেও বা লাভ হল কোথায়! তা হলে কি সব চেষ্টাই বৃথা?

'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডুর কথায়, "টিআরপি-র জন্য আলাদা করে কিছু করা হয়নি। কারণ ওই হিসেবনিকেশ নিয়ে আমরা কখনওই ভাবিত ছিলাম না। টিআরপি কম এলে আমরা আরও ভালো কাজ করার উৎসাহ পাই। এ বারও তাই হয়েছে।"

advertisement

আরও পড়ুন: পুজোর আগেই নম্বর বাড়ল জগদ্ধাত্রীর, মিঠাইয়ের মৃত্যুর গুঞ্জনেও লাভ হল না, সেরা কে

আরও পড়ুন: আরও নম্বর কমল 'মিঠাই'য়ের, কে হল বাংলা সেরা, 'গাঁটছড়া', 'ধুলোকণা' নাকি 'গৌরী এল'

এক সময় টানা টিআরপি তালিকার শীর্ষে থেকেছে 'মিঠাই'। সময় গড়িয়েছে। বদলেছে চেনা ছবি। তা নিয়ে যদিও আফসোস নেই সৌমিতৃষার। তিনি মনে করেন, নতুনদের সুযোগ করে দিতে হবে। 'মিঠাই'-এর বক্তব্য, "একটি ধারাবাহিকই সব সময় সেরা হবে না। নতুনদেরও জায়গা করে দিতে হবে। তা হলেই আমরা এগিয়ে যেতে পারব। আসলে অনুরাগীরা অনেক সময় দলাদলি করেন। সেটা তাঁদের দোষ নয়। ভালবেসেই হয়তো এমন করেন ওঁরা। কিন্তু আমার সহকর্মীদের প্রতি অনেক শুভেচ্ছা রইল।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নামতে নামতে দশ নম্বরে। হারানো জায়গা ফিরে পাবে 'মিঠাই'? ধাক্কা সামলে পারবে ফের ঘুরে দাঁড়াতে? এখন সেটাই দেখার।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
TRP তালিকায় তলানিতে একদা বাংলা সেরা 'মিঠাই'! সৌমিতৃষার মনের কী অবস্থা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল