বিয়ে ভেঙেছে দু'বার! তবু সম্পত্তির পরিমাণ প্রায় ২০০ কোটিরও বেশি, বলিউড নায়িকার স্বামী, বলুন তো কে?
- Published by:Tias Banerjee
Last Updated:
তিনবার বিয়ে করেছেন, বর্তমানে বলিউড নায়িকার স্বামী। বলিউডে বড় হিট নেই, তবু তাঁর সম্পত্তি প্রায় ২২৪ কোটি টাকা! বলুন তো কে এই পুরুষ?
advertisement
1/7

বলিউডে একক হিট নেই, দু’দু’টি বিয়ে ভেঙেছে, তবু সম্পত্তির পরিমাণ প্রায় ২০০ কোটিরও বেশি। এখন তিনি বিবাহিত এক সুপারস্টারের সঙ্গে। কে এই পুরুষ? বলুন তো!
advertisement
2/7
বলিউডে সেভাবে ছাপ ফেলতে না পারলেও টেলিভিশনের পর্দায় তিনি অত্যন্ত জনপ্রিয় নাম। ‘দিল মিল গয়্যে’, ‘কুবুল হ্যায়’, ‘কসৌটি জিন্দগি কি ২’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ‘দিল মিল গয়্যে’-তে ডা. অর্জুন মালিক চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
advertisement
3/7
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন করণ। শুরুর দিকে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করেছিলেন তিনি। ২০০৪ সালে ‘গ্ল্যাডর‍্যাগস ম্যানহান্ট’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘মোস্ট পপুলার মডেল’ খেতাব জেতার পর তাঁর জীবনের মোড় ঘুরে যায়। একই বছর এমটিভি ইন্ডিয়ার ‘কিতনি মস্ত হ্যায় জিন্দগি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাঁকে।
advertisement
4/7
২০০৮ সালে ‘ভ্রম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন করণ। পরে ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে অভিনয় করেন বিপাশা বসুর বিপরীতে। ছবিটি বক্স অফিসে সফল না হলেও সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেম। পরবর্তীতে তাঁরা বিয়ে করেন। এটি করণের তৃতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে অভিনেত্রী Shraddha Nigam-কে বিয়ে করলেও ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ২০১২ সালে ‘দিল মিল গয়্যে’-র সহ-অভিনেত্রী Jennifer Winget-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু ২০১৪ সালে সেই সম্পর্কও ভেঙে যায়।
advertisement
5/7
চলচ্চিত্রে ভাগ্য সহায় না হলেও ছোট পর্দায় ফের সাফল্য পান করণ। ২০১৯ সালে ‘কসৌটি জিন্দগি কি ২’-এ মি. ঋষভ বাজাজ চরিত্রে ফিরে এসে তিনি হয়ে ওঠেন টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। শোনা যায়, প্রতি দিন শুটিংয়ের জন্য তিনি প্রায় ৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন।
advertisement
6/7
এ পর্যন্ত ‘ভ্রম’, ‘আই এম ২৪’, ‘ওয়েডিং পুলাও’, ‘অ্যালোন’, ‘হেট স্টোরি ৩’, ‘৩ দেব’ ও ‘ফাইটার’-সহ সাতটি ছবিতে অভিনয় করেছেন করণ। তবে কোনও ছবিতেই একক নায়ক হিসেবে বড় হিট দিতে পারেননি।
advertisement
7/7
ক্যারিয়ারে একাধিক উত্থান-পতন সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপন করেন করণ সিং গ্রোভার। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় ২২৪ কোটি টাকা।