TRENDING:

বদলাবেন না নোবেল! এবার আরও ভয়ঙ্কর অভিযোগ! মহিলাকে জোর করে আটকে রেখে...বাংলাদেশে নিন্দার ঝড়!

Last Updated:

সূত্রের খবর, নোবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ হলে তাঁকে আদালতে পাঠানো হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের শিরোনামে নোবেল। বিয়ের লোভ দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাঁকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহিলাকে জোর করে আটকে রেখে...বাংলাদেশে নিন্দার ঝড়
মহিলাকে জোর করে আটকে রেখে...বাংলাদেশে নিন্দার ঝড়
advertisement

নোবেলকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন, ডিএমপির ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মুরাদ হোসেন জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্থার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এর আগেও অপহরণ এবং ধর্ষণ মামলায় তাঁকে গ্রেফতার করেছে ডেমরা থানা–পুলিশ। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়ি থেকে এক নারীকে উদ্ধার করা হয়। তিনি থানায় মামলা করেন। তার পরেই কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। তবে এই প্রথম নয়। অতীতেও মাদকাসক্তি, পরকীয়ার মতো একাধিক অভিযোগ এসেছে নোবেলের বিরুদ্ধে। আইনি জটিলতায়ও পড়েছেন গায়ক। এপার বাংলার ‘সারেগামাপা’-র হাত ধরে জনপ্রিয়তা পান নোবেল। ছবিতেও প্লেব্যাক করেন। এরপর ফের একই ঘটনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বদলাবেন না নোবেল! এবার আরও ভয়ঙ্কর অভিযোগ! মহিলাকে জোর করে আটকে রেখে...বাংলাদেশে নিন্দার ঝড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল