জানা যায়, শেষ কয়েকদিন ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’- র শুটিং চলছিল দিঘা সংলগ্ন ওড়িশার তালসারি সৈকতে। রবিবারও সকাল থেকে চলছিল শুটিং। এদিন বিকেল প্রায় ৩টা পর্যন্ত শুটিং চলার পর প্যাক আপ করা হয়। আর এরপরই সকলের নজর এড়িয়ে সমুদ্রের কিছুটা সামনে গিয়ে যান রাহুল। সেখানেই আচমকা তলিয়ে যান তিনি। এরপর রাহুলের সহকর্মীরা বেশ কিছুক্ষণ রাহুলের খোঁজ না পাওয়ায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ টেকনিশিয়ানরা রাহুলের দেহ উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ব্রডডেথ বলে ঘোষণা করেন।
advertisement
জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলের একটি সিরিয়ালের শুটিংর পর এই বিপত্তি ঘটে। আর এই ঘটনায় ভেঙে পড়েছেন রাহুলের সহ-কলা কুশলীরা। এক সহ অভিনেত্রী জানান, “রাহুল দার সঙ্গে আমিও সমুদ্রে পড়ে গিয়েছিলাম। আমার কিচ্ছু হয়নি, রাহুল দার কী হয়েছে, আমাকে কেউ যেতে দিচ্ছে না। আধঘন্টা আগে আমরা শুটিং করেছি। দেখো না রাহুলদার কী হয়েছে?” ওই অভিনেত্রীর কথা শুনে মনে হয় আকস্মিক এই দুর্ঘটনায় তিনি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়েছেন। রবিবারের এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোকেরছায়া নেমে আসে গোটা টিমের সদস্যদের মধ্যে।
প্রখ্যাত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক টলি পরিচালকও। রবিবার আচমকা রাহুলের মৃত্যু মেনে নিতে পারছেন না চলচ্চিত্র জগতের অনেকেই। পাশাপাশি প্রকৃত কি কারনে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। রবিবার এই ঘটনায় ভেঙে পড়েছে রাহুলের সহকর্মীরা।
সৈকত শী





