advertisement

Rahul Arunodoy Banerjee: শেষ মুহূর্তে পর্যন্ত রাহুলের সঙ্গে থাকা অভিনেত্রী কী বলছে জানেন?

Last Updated:

সহ অভিনেত্রী শ্বেতা বলেন, "রাহুলদার সঙ্গে আমিও সমুদ্রে পড়ে গিয়েছিলাম। আমার কিচ্ছু হয়নি, রাহুলদার কী হয়েছে আমাকে কেউ যেতে দিচ্ছে না। আধঘণ্টা আগে আমরা শুটিং করেছি। দেখ না রাহুলদার কী হয়েছে!"

+
সহ

সহ কলাকুশলীদের সঙ্গে শুটিং সেটের রাহুল

দিঘা: জনপ্রিয় বাংলা টিভি চ্যানেলের একটি সিরিয়ালের শুটিংয়ে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাহুল অরুনাদ্যোয় বন্দ্যোপাধ্যায়। দিঘা স্টেট জেনারেলের হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন সহকর্মীরা, বলা ভাল সহ কলা কুশুলীরা। শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় জনপ্রিয় ওই অভিনেতার। সিরিয়ালের শুটিং চলাকালীন সমুদ্রে আচমকা তলিয়ে মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোকের ছায়া নেমে আসে টলিউড ইন্ডাস্ট্রিতে।
জানা যায়, শেষ কয়েকদিন ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’- র শুটিং চলছিল দিঘা সংলগ্ন ওড়িশার তালসারি সৈকতে। রবিবারও সকাল থেকে চলছিল শুটিং। এদিন বিকেল প্রায় ৩টা পর্যন্ত শুটিং চলার পর প্যাক আপ করা হয়। আর এরপরই সকলের নজর এড়িয়ে সমুদ্রের কিছুটা সামনে গিয়ে যান রাহুল। সেখানেই আচমকা তলিয়ে যান তিনি। এরপর রাহুলের সহকর্মীরা বেশ কিছুক্ষণ রাহুলের খোঁজ না পাওয়ায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ টেকনিশিয়ানরা রাহুলের দেহ উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ব্রডডেথ বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলের একটি সিরিয়ালের শুটিংর পর এই বিপত্তি ঘটে। আর এই ঘটনায় ভেঙে পড়েছেন রাহুলের সহ-কলা কুশলীরা। এক সহ অভিনেত্রী জানান, “রাহুল দার সঙ্গে আমিও সমুদ্রে পড়ে গিয়েছিলাম। আমার কিচ্ছু হয়নি, রাহুল দার কী হয়েছে, আমাকে কেউ যেতে দিচ্ছে না। আধঘন্টা আগে আমরা শুটিং করেছি। দেখো না রাহুলদার কী হয়েছে?” ওই অভিনেত্রীর কথা শুনে মনে হয় আকস্মিক এই দুর্ঘটনায় তিনি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়েছেন। রবিবারের এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোকেরছায়া নেমে আসে গোটা টিমের সদস্যদের মধ্যে।
advertisement
প্রখ্যাত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক টলি পরিচালকও। রবিবার আচমকা রাহুলের মৃত্যু মেনে নিতে পারছেন না চলচ্চিত্র জগতের অনেকেই। পাশাপাশি প্রকৃত কি কারনে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। রবিবার এই ঘটনায় ভেঙে পড়েছে রাহুলের সহকর্মীরা।
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunodoy Banerjee: শেষ মুহূর্তে পর্যন্ত রাহুলের সঙ্গে থাকা অভিনেত্রী কী বলছে জানেন?
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement