advertisement

KKR News: একে হারের ক্ষত! তারমধ্যে রাহানের চোট আরও চিন্তা বাড়াল কেকেআর শিবিরে

Last Updated:

Kolkata Knight Riders: বোলিংয়ে কোনো লড়াই দিতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। হারের ক্ষতের মধ্যে আরও একটি বিষয় চিন্তা বাড়াল কেকেআর টিম ম্যানেজমেন্টের। আর তা হল অধিনায়ক অজিঙ্কে রাহানের চোট।

অজিঙ্কে রাহানে
অজিঙ্কে রাহানে
এমনিতেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করল কেকেআর। ব্যাটিং ভাল করলেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয় নাইটদের। সেভাবে কোনো লড়াই দিতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। হারের ক্ষতের মধ্যে আরও একটি বিষয় চিন্তা বাড়াল কেকেআর টিম ম্যানেজমেন্টের। আর তা হল অধিনায়ক অজিঙ্কে রাহানের চোট।
রবিবার আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে বড় ধাক্কা খায় কলকাতা নাইট রাইডার্স। দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে হঠাৎ পায়ের চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের শুরুতেই এই ঘটনায় কিছুটা চাপে পড়ে যায় কেকেআর শিবির।
মুম্বইয়ের ইনিংস চলাকালীন পঞ্চম ওভার শুরুর আগে রাহানে আচমকা পা ধরে বসে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে পড়েন ফিজিওরা। প্রাথমিক চিকিৎসার পর তিনি ধীরে ধীরে মাঠের বাইরে চলে যান। তাঁর হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল, চোটটি বেশ গুরুতর হতে পারে।
advertisement
advertisement
রাহানে মাঠের বাইরে চলে যাওয়ার পর দলের দায়িত্ব সামলান সহ-অধিনায়ক রিঙ্কু সিং। তিনি সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব নেন এবং দলকে গুছিয়ে রাখার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে দলের অন্য ক্রিকেটারদেরও আরও দায়িত্ব নিতে হয়। কিন্তু তা হয়নি। যার ফলে ম্যাচ হারতে কেকেআরকে।
advertisement
এর আগে অবশ্য ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রাহানে। তিনি ৪০ বলে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল একাধিক চার ও ছক্কা। তাঁর এই ইনিংসের উপর ভর করেই কলকাতা ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে। তবে মরশুমের শুরুতেই অধিনায়কের চোট দলকে চিন্তায় ফেলে দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: একে হারের ক্ষত! তারমধ্যে রাহানের চোট আরও চিন্তা বাড়াল কেকেআর শিবিরে
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement