Rahul Banerjee Passed Away: তাঁর হাতেই 'স্টার' রাহুল, 'এভাবে হারিয়ে যাবে', ভাবতে পারেননি রাজ চক্রবর্তী! 'চিরদিনই'র লেন্স ভেঙে গেল দিঘার সমুদ্রে...
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Raj Chakrobarty: বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’৷ এই ছবি দিয়ে টলিউডে সিনে জগতে পদার্পন রাহুলের৷ ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী৷ পরিচালক হিসেবে রাজেরও এটি ছিল প্রথম ছবি৷ তাই বলা যায়, বাংলা সিনেমার জগতে একসঙ্গেই পদাপর্ন করেছিলেন রাহুল এবং রাজ৷ দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক৷
অরুণ ঘোষ, কলকাতা: অকালেই নক্ষত্রপতন টলিউডে৷ প্রয়াত অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়৷ ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে টলিউডে সিনে জগতে পদার্পন রাহুলের৷ বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া এই ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী৷ পরিচালক হিসেবে রাজেরও এটি ছিল প্রথম ছবি৷ তাই বলা যায়, বাংলা সিনেমার জগতে একসঙ্গেই পদাপর্ন করেছিলেন রাহুল এবং রাজ৷ দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক৷
রাহুলের এই মর্মান্তিক মৃত্যু এখনও যেন মেনে নিতে পারছেন না রাজ৷ তিনি বলেন, তার হাত দিয়ে এই প্রথম অভিনয় জগতে আসেন রাহুল এর আগে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল। ‘দীর্ঘ ১৭-১৮ বছরের সম্পর্ক এভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি’, জানান রাজ৷ ‘চিরদিনই তুমি যে আমার’-এর স্মৃতি চোখের সামনে ভাসছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই সমুদ্রের দলে তলিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার৷ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। ছিলেন রাহুলও। কলকাতায় ছেলে সহজকে নিয়ে ছিলেন প্রিয়াঙ্কা।
সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 12:15 AM IST











