Rahul Arunoday Banerjee: পুলিশের তরফে শ্রদ্ধা জানিয়ে দিঘা থেকে তমলুকে পাঠানো হল রাহুল অরুণোদয়ের নিথর দেহ! ময়নাতদন্ত সোমবার
- Reported by:Madan Maity
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Rahul Arunoday Banerjee: দিঘা হাসপাতাল থেকে তমলুকে পাঠান হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর দেহ, শোকস্তব্ধ টলিউড। ময়নাতদন্ত করা হবে সোমবার। স্পষ্ট হবে মৃত্যুর কারণ
দিঘা, মদন মাইতি: দিঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য তমলুকে পাঠানো হল প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃতদেহ। দিঘা হাসপাতালের মর্গের সামনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পুলিশকর্মীরা নীরবতা পালন করেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। সূত্রের খবর, তমলুক জেলা হাসপাতালে আগামিকাল ময়নাতদন্ত হবে অভিনেতার। তার পর তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। পরিবার ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। শুটিং চলছিল তালসারিতে। জানা গিয়েছে, জলে নামেন রাহুল অরুণোদয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। আচমকাই সমুদ্রে তলিয়ে যান তিনি। ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে খোঁজার চেষ্টা করেন। পরে স্পিডবোটের সাহায্যে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। দিঘার Dy.SP (D&T) মোহিত মোল্লা বলেন, “দিঘা থেকে ওঁর নিথর দেহ তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হল ময়নাতদন্তের জন্য। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” পুলিশ সূত্রে খবর, শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ টলিউড মহল। সহকর্মী থেকে অনুরাগী—সবাই স্তব্ধ অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায়। ইতিমধ্যেই অভিনেতার পরিবারের সদস্যরা কলকাতা থেকে রওনা দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : ‘হঠাৎই খবর আসে, জলে ভাসছেন রাহুল…’, কী বললেন ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার? শুনলে শিউরে উঠবেন
দিঘার এক স্থানীয় বাসিন্দা রাজকুমার লাইয়া বলেন, “আমার প্রিয় গায়ক জুবিন গর্গকেও এভাবে হারাতে হয়েছে। আজ আবার প্রিয় অভিনেতাকে হারালাম। এটা মেনে নেওয়া খুব কঠিন।” মর্মান্তিক এই ঘটনার পর প্রশ্ন উঠছে শুটিং সেটে নিরাপত্তা নিয়ে। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। শোকাস্তব্ধ গোটা টলিউড পাড়া।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 30, 2026 12:35 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rahul Arunoday Banerjee: পুলিশের তরফে শ্রদ্ধা জানিয়ে দিঘা থেকে তমলুকে পাঠানো হল রাহুল অরুণোদয়ের নিথর দেহ! ময়নাতদন্ত সোমবার









