TRENDING:

Mamata Banerjee: 'বাংলাদেশে কী শান্তিতে ভোট হল, এখানে যা চলছে লজ্জার', বললেন মমতা

Last Updated:

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলাদেশে কিছু দিন আগে কী শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়ে গেল। আমাদের এখানে গণতন্ত্রকে বুলডোজ করার চেষ্টা করা হচ্ছে"।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাদেশে কিছু দিন আগে কী শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়ে গেল। আমাদের এখানে গণতন্ত্রকে বুলডোজ করার চেষ্টা করা হচ্ছে”।
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?
advertisement

প্রসঙ্গত এদিন এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে হয়রানির প্রসঙ্গে অন্য দিনের মতো এদিনও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গও তোলেন তিনি।

আরও পড়ুন: রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন চার নেতা! রয়েছেন ক্ষিতি গোস্বামীর কন্যাও

প্রসঙ্গত বাংলাদেশে কিছু দিন আগেই অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন। সেখানে ২০৯টি আসন জেতে তারেক রহমানের বিএনপি, ৬৮টি আসন জেতে জামাত এবং মাত্র ৬টি আসন পায় নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি। এই নির্বাচনের আগে নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনার আওয়ামি লিগকে, তাই সেই দল প্রতিদ্বন্দ্বিতা করেনি। মঙ্গলবার বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে শপথও নিয়েছে বাংলাদেশের নতুন সরকার। এই নির্বাচনের প্রসঙ্গই তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দায়িত্ব নিল মন্ত্রিসভা! শপথ বয়কট বিরোধী জামাত এবং NCP-র

সেরা ভিডিও

আরও দেখুন
হাতির ভয়, লোকসানের দিন শেষ! কালচিনির চাষির নতুন আইডিয়া, ধানের জায়গা নিল লাভজনক এই চাষ
আরও দেখুন

নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত৷ সুপার তুঘলকি রাজ চলছে৷ কোনও নাম যুক্ত হচ্ছে না, শুধু বাদ দেওয়া হচ্ছে৷ ওদের কীভাবে বাদ দিতে হয় জনগণ জানে৷ আপনাদের ইতিহাস, ভূগোল, সব রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে৷ জোর করে জমি অধিগ্রহণ সিঙ্গুরের কৃষকরা আজও ভোলেনি৷ অনেক কীর্তি, কেলেঙ্কারির নায়ক নায়িকারা মনে রাখবেন, প্রতিশোধ জনগণের উপরে নেবেন না, আমার উপরে নিন৷ মনে রাখবেন, আপনারা ফোর টোয়েন্টি হলে আমি ফোর ফর্টি ভোল্ট৷”

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: 'বাংলাদেশে কী শান্তিতে ভোট হল, এখানে যা চলছে লজ্জার', বললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল