advertisement

Money Making Ideas: হাতির ভয়, লোকসানের দিন শেষ! কালচিনির চাষির নতুন আইডিয়া, ধানের জায়গা নিল লাভজনক এই চাষ, বাড়ছে লাভের অঙ্ক

Last Updated:

Alipurduar Money Making Ideas: হাতির তাণ্ডবে বারবার নষ্ট হত ধান ক্ষেত, জুটত না ন্যায্য মূল্যও। বাধ্য হয়েই বিকল্প পথে হাঁটলেন কালচিনির কৃষকরা। ধান ছেড়ে চারার নার্সারি তৈরি করতেই ঘুরল ভাগ্যের চাকা। এখন ডুয়ার্সের কৃষকদের পকেটে আসছে মোটা টাকা।

+
চাষিদের

চাষিদের রোজগারের নয়া দিশা

কালচিনি, অনন্যা দে: বুনোদের নজর থাকে মাঠের ফসলের দিকে। পাকা ফসল দেখলেই তারা চলে আসে চাষের জমিতে। কিন্তু ফুলের গাছ তাদের পছন্দ নয়।বুনোদের মনের কথা বুঝে নার্সারি ব‍্যবসার দিকে মন দিয়েছেন কালচিনি এলাকার বহু কৃষক। ফুল গাছ রোপণ করা বর্তমানে নেশায় পরিণত হয়েছে কিছু কৃষকদের।
নার্সারি ব‍্যবসায় লাভের মুখ দেখছেন তারা। ধান অথবা বিভিন্ন সবজি চাষের থেকে এই চাষ যথেষ্ট লাভজনক এবং পরিশ্রম কম হয় বলে কৃষকদের তরফে জানা যায়। এলাকার এক কৃষক ভাইলেট জোজো, তিনি প্রথম ধান চাষ ছেড়ে নার্সারি শুরু করেছিলেন। তাকে দেখে এগিয়ে এসেছে এলাকার আরও কৃষক। নতুন আয়ের পথ দেখে খুশি এলাকার কৃষকরা।
advertisement
advertisement
ভাইলেট জোজো জানান, বাড়ির সামনের জমিতে তিনি ধান চাষ করতেন। তবে হাতির তাণ্ডবে সেই ধানও ঘরে তোলা দায় হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি, ধানের মতো অন‍্যান‍্য ফসল চাষে পরিশ্রমও অনেক। সেজন্যই গত বছর থেকে তিনি চাষের জমিতেই গাঁদা ফুল চাষ শুরু করেছিলেন ভাইলেট। তবে তার এক দু’মাস বাদে উৎসবের মরশুম শুরু হতেই বৃদ্ধি পায় ভাইলেটের চাষ করা সেই ফুলের চাহিদা। একে একে প্রচুর ক্রেতা ফুল কেনার জন্য ভিড় জমান। দুর্গা পুজো, কালীপুজো, ছট পুজোর মতো উৎসবের দিনে নিজের চাষ করা ফুল বিক্রি করে ব্যাপক লাভবান হয়েছেন বলেও দাবি ভাইলেট জোজোর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি জানান, “উৎসবের মরশুমের পাশাপাশি, এখন বিয়ের মরশুমও চলছে। ফলে আমার নার্সারির ফুলের চাহিদাও বেড়ে চলেছে। আর এই কারণেই শুধুমাত্র নার্সারিতে মনোনিবেশ করেছি।” এলাকায় মোট চারটি নার্সারি রয়েছে। এই নার্সারিগুলিতে গেলে মেলে  প্রায় ৫০টি প্রজাতির গাছ। কালচিনি ব্লকের এরকম চাষের পূর্বে হয় নি বলেও দাবি কৃষকদের। নতুন ধরনের অভিজ্ঞতা তাদের কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: হাতির ভয়, লোকসানের দিন শেষ! কালচিনির চাষির নতুন আইডিয়া, ধানের জায়গা নিল লাভজনক এই চাষ, বাড়ছে লাভের অঙ্ক
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement