advertisement

Self-employment Scheme WB: চা বলয়ে খুশির হাওয়া! শ্রমিক সন্তানদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প, মিলবে একগুচ্ছ সুবিধা

Last Updated:

Self-employment Scheme WB: উত্তরবঙ্গের চা-বাগান এলাকার শ্রমিক পরিবারের মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের স্বনির্ভর করার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ শ্রম দফতর। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় কম্পিউটার প্রশিক্ষণ, ডেটা এন্ট্রি ও হোটেল ম্যানেজমেন্টের মতো কর্মমুখী শিক্ষা দেওয়া হবে। আগ্রহীরা স্থানীয় শ্রম দফতরে যোগাযোগ করতে পারবেন।

+
সরকারি

সরকারি প্রশিক্ষণে বদলাবে চা বাগানের ভবিষ্যৎ

জলপাইগুড়ি, সুরজিৎ দে: স্বনির্ভর করবে শ্রম দফতর! যুবসমাজকে স্বনির্ভর করে তুলতে অভিনব উদ্যোগ এই দফতরের। কী কী প্রশিক্ষণ মিলবে, কোথায় আবেদন করবেন জানুন বিস্তারিত।
রাজ্যে যুবসমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে একের পর এক প্রকল্প চালু করেছে সরকার। সেই ধারাবাহিকতাতেই চা বাগান অধ্যুষিত এলাকার তরুণ–তরুণীদের জন্য বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ শ্রম দফতর। এই উদ্যোগের আওতায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ চা–বাগান এলাকার শ্রমিক পরিবারের ছেলে–মেয়েদের জন্য চালু করা হচ্ছে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি। লক্ষ্য একটাই—প্রশিক্ষণের অভাবে যাতে আর কোনও পড়ুয়াকে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হতে না হয়।
advertisement
advertisement
শ্রম দফতর সূত্রে জানা গেছে, চা–বাগান এলাকায় বহু পড়ুয়া মাধ্যমিক পাশ করার পর উপযুক্ত প্রশিক্ষণের অভাবে কর্মজীবনে প্রবেশ করতে পারে না। সেই বাস্তবতাকে সামনে রেখেই এই কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। মূলত চা–বাগানের শ্রমিক পরিবারের মাধ্যমিক উত্তীর্ণ ছেলে–মেয়েরাই এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। প্রশিক্ষণের তালিকায় থাকছে কম্পিউটার ট্রেনিং, মোবাইল রিপেয়ারিং, ডেটা এন্ট্রি অপারেটর, হোটেল ম্যানেজমেন্ট–সহ একাধিক কর্মমুখী কোর্স। শুধু প্রশিক্ষণই নয়, কোর্স শেষ হওয়ার পর চাকরি কিংবা স্বনিযুক্তির সুযোগ তৈরি করতেও দফতরের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, জলপাইগুড়ি বিভাগের অতিরিক্ত অধিকর্তা শুভম দত্ত জানান, “চা–বাগানের শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের স্বনির্ভর করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে তুলে ভবিষ্যতে কর্মসংস্থানের পথ তৈরি করাই আমাদের লক্ষ্য।” কীভাবে যোগাযোগ করবেন? যোগাযোগের ক্ষেত্রে জলপাইগুড়ি জেলার বাজার এলাকায় অবস্থিত শ্রম দফতরের অফিসে সরাসরি যোগাযোগ করা যাবে। পাশাপাশি ডুয়ার্স কন্যা-তে অবস্থিত শ্রম দফতরের কার্যালয় থেকেও প্রয়োজনীয় তথ্য মিলবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Self-employment Scheme WB: চা বলয়ে খুশির হাওয়া! শ্রমিক সন্তানদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প, মিলবে একগুচ্ছ সুবিধা
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement