advertisement

Bangladesh news: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দায়িত্ব নিল নতুন মন্ত্রিসভা! শপথ বয়কট বিরোধী জামাত এবং এনসিপির

Last Updated:

Bangladesh news: বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে শপখ নিল নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার তারেক রহমান-সহ মোট ৫০ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এই অনুষ্ঠানে শপথ নেয়নি জামাত এবং এনসিপি।

তারেক রহমানের শপথ
তারেক রহমানের শপথ
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে শপখ নিল নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার তারেক রহমান-সহ মোট ৫০ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।
বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের নির্বাচনে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। নির্বাচনে না জিতলেও আসন সংখ্যা অনেকটাই বেড়েছে জামাতের। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের এনসিপিও যথেষ্ট গুরুত্ব পেয়েছে নির্বাচনে। তবে শপথ নেওয়ার আগেই বিএনপির সঙ্গে মতপার্থক্য হয় জামাতের।
advertisement
advertisement
তারেক রহমানের শপথ নিয়ে জামাত দাবি করেছিল বিএনপিকে শুধু সংসদ সদস্য হিসাবেই শপথ নিলে হবে না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নিতে হবে। জামাতের সেই দাবি মানেনি বিএনপি। জামাতের এই দাবি না মানায় জামাতের জয়ী সদস্যরা শপথ নেয়নি সাংসদ হিসাবেও। পাশাপাশি বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় শপথ অনষ্ঠান বয়কট করেন নাহিদ ইসলামের এনসিপির জয়ী সদস্যরাও। ফেসবুক পেজে এই ঘোষণা করে এনসিপি। এর জেরেই বাংলাদেশের রাজনীতিতে ফের চাপানউতর শুরু হয়েছে।
advertisement
বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পরে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে হাসিনার পরে ফের স্থায়ী সরকার গঠিত হল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh news: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দায়িত্ব নিল নতুন মন্ত্রিসভা! শপথ বয়কট বিরোধী জামাত এবং এনসিপির
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement