TRENDING:

West Bengal Election 2026 Result Date: বাংলায় দু'দফায় ভোট, চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে একইদিনে গণনা, কবে?

Last Updated:

West Bengal Assembly Election 2026 Result Date: পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, দিন ঘোষণা করে দিলেন জ্ঞানেশ কুমার, গণনা ৪ মে! বিশদে জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।
বাংলায় দু'দফায় ভোট
বাংলায় দু'দফায় ভোট
advertisement

পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট হয়েছিল। এ বার দু’দফায় কেন? সে বিষয়ে প্রশ্ন করা হলে জ্ঞানেশ বলেন, ”কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন। সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার।”

আরও পড়ুন: কেরলে ভোট ৯ এপ্রিল, সিপিআইএমের প্রত্যাবর্তন নাকি পরিবর্তনে ফিরছে কংগ্রেস? ভোটের ফল ৪ মে

advertisement

গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে। ওই আটটি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।

আরও পড়ুন: গত দুই নির্বাচনেই বামেদের ভোট বিজেপিতে! সেলিমের সামনেই স্বীকার করলেন অশোক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ভোট ঘোষণা হওয়ার কিছুক্ষণ আগেই রাজ্য সরকার পুরোহিত এবং মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির ঘোষণা করে। সে প্রসঙ্গে জ্ঞানেশ বলেন, ”আদর্শ আচরণবিধি এখন থেকে কার্যকর হয়ে গেল। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগে কোনও সরকার কোনও পদক্ষেপ করলে করতেই পারে। কিন্তু এখন থেকে আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে।”

বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Election 2026 Result Date: বাংলায় দু'দফায় ভোট, চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে একইদিনে গণনা, কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল