বাঁকুড়া: ‘ORS খেয়ে প্রচার করছি এই গরমে, রাতে খাই পান্তা ভাত আর ছাতু।’ বৃহস্পতিবার বাঁকুড়ায় প্রচারে এসে এক্তেশ্বর মন্দিরে শিবের পুজো দিয়ে এমনটাই বললেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। চুল কেটে, রাধার ভাবে খোল বাজিয়ে নেচে জনসংযোগ করেছেন ইতিমধ্যেই। এ বার বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে এসে ত্রিশূল হাতে মহিষাসুরমর্দির্নী রূপে দেখা দিলেন সুজাতা।
advertisement
মহেশ্বরকে পুজো দিয়ে বলেন, আমি বাবার সন্তান, বাবা সব জানেন। মেয়েরা মহিষাসুরমর্দিনি, আমিও যেন তাই হতে পারি।” এরপর মন্দির কক্ষের বাইরে নিজের হাতেই কর্মী সমর্থকদের প্রসাদ বিতরণ করেন তৃণমূল প্রার্থী।