TRENDING:

PM Modi in Kolkata: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, প্রশাসনিক অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, একাধিক স্টেশন ও ট্রেনের উদ্বোধনও করবেন মোদি

Last Updated:

ভোটের আগে শনিবার ধর্মতলায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কলকাতার এই সভা থেকে ১৮ হাজার ৬৮০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে সড়ক পথ, রেল পথের ঘোষণা ও একাধিক ট্রেন এবং স্টেশনের উদ্বোধন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হল। আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। উল্লেখ করা হয়েছে, শনিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে চলছে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ। জাতীয় সড়ক-সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিগেডে আসতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন নিতিন গডকড়ি।
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে (File Photo)
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে (File Photo)
advertisement

প্রধানমন্ত্রীর কলকাতা সফর:

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কামাখ্যাগুড়ি, তমলুক, হলদিয়া, বরাভূম, আনাড়া এবং সিউড়ির পুনর্নির্মিত রেলওয়ে স্টেশনগুলি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন।

আরও পড়ুন– উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

এর পাশাপাশি বেলদা ও দাঁতনের মধ্যে তৃতীয় রেলপথ এবং কলাইকুণ্ডা ও কানিমহুলীর মধ্যে অটোমেটিক ব্লক সিগন্যালিং প্রকল্পটি উদ্বোধন করা হবে।

advertisement

অতিরিক্তভাবে, পুরুলিয়া এবং আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি)-এর মধ্যে একটি নতুন এক্সপ্রেস ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ করা হবে। এই পরিষেবাটি পশ্চিমবঙ্গ এবং জাতীয় রাজধানীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক রেল সংযোগ প্রদান করবে।

আরও পড়ুন– ইন্ডাকশন স্টোভের বিক্রি হঠাৎ করে বেড়ে গিয়েছে ! পশ্চিম এশিয়ার সংঘাতে এলপিজি ঘাটতি নজর দিচ্ছে বিকল্পে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

সামনেই বিধানসভা ভোট। তার আগে SIR ইস্যুকে সামনে রেখে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ মার্চ, শনিবার ব্রিগেডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তৃতা দেবেন তিনি। সোমবার ব্রিগেডের সভার প্রস্তুতি খতিয়ে দেখে বিজেপির প্রতিনিধি দল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
PM Modi in Kolkata: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, প্রশাসনিক অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, একাধিক স্টেশন ও ট্রেনের উদ্বোধনও করবেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল