TRENDING:

PM Modi in Kolkata: ব্রিগেডে মোদির সমাবেশ, সভায় ১ লক্ষ লোকের জন্য রান্না ! কী থাকছে আজকের মেনুতে? জেনে নিন

Last Updated:

PM Modi Brigade Parade Ground Rally Menu: শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। ব্রিগেডে তাঁর সভাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকদের প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুত মোদির সভাস্থলও।

advertisement
কলকাতা: ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা আজ, শনিবার। জেলায় জেলায় মঙ্গলবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। শনিবার কলকাতায় তার সমাপ্তি পর্বে রয়েছে ব্রিগেডে সমাবেশ। সেই উপলক্ষে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের। শুধু রাজনৈতিক জনসভা অবশ্য নয়, এ রাজ্যে প্রধানমন্ত্রীর শেষ ৬টি কর্মসূচির মতো এটির ক্ষেত্রেও প্রথমে প্রশাসনিক সভা, তার পরে জনসভা হবে। প্রশাসনিক সভাস্থল থাকছে মূল সভামঞ্চের একটু পিছন দিকে মাঠের এক পাশ ঘেঁষে। তার দায়িত্বে বিভিন্ন সরকারি বিভাগ, যে সব বিভাগের নানা প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন প্রধানমন্ত্রী শনিবার ব্রিগেডে দাঁড়িয়েই করবেন। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে মোদি কী বার্তা দেন সে দিকেই আজ নজর থাকবে।
ব্রিগেডে মোদির সমাবেশ, সভায় ১ লক্ষ লোকের জন্য রান্না
ব্রিগেডে মোদির সমাবেশ, সভায় ১ লক্ষ লোকের জন্য রান্না
advertisement

আরও পড়ুন– উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ! ভিজবে দক্ষিণও, জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট

মোদির ব্রিগেডের সভায় বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। কর্মীরা দলবদ্ধ হয়ে ব্রিগেডের উদ্দেশ্যে যাবে। এখানে ৩ টি সেগমেন্টে রান্না হচ্ছে। মোট ১ লক্ষ লোকের রান্না করা হয়েছে। মেনুতে রয়েছে ভাত, সবজি ডাল। যাঁরা এখানে আসবেন, তাঁদের থাকার জন্যও ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া সেরে ব্রিগেড যাবেন কর্মীরা। ফেরার পথে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর ট্রেনে উঠবে।

advertisement

আরও পড়ুন– এক সময় ছিল মধুর সম্পর্ক, কিন্তু আজ ক্রিকেট দুনিয়ার এই মানুষটি চোখের সামনে থাকলে একেবারেই সহ্য করতে পারেন না গৌতম গম্ভীর !

সেরা ভিডিও

আরও দেখুন
ফোনে এল গ্যাসের মেসেজ, কিন্তু বাড়িতে এল না সিলিন্ডার! হিঙ্গলগঞ্জে বড় ‘রহস্য’,হয়রানি বাড়তেই ব্যাপক ক্ষোভ গ্রাহকদের
আরও দেখুন

ব্রিগেডের মঞ্চে ‘বাঙালিয়ানা’-য় জোর। মঞ্চের সর্বত্রই বাঙালিয়ানার ছোঁয়া দেখা গিয়েছে। বিষ্ণপুরের ‘ঐতিহ্যবাহী’ টেরাকোটা থেকে পট, কীর্তন, বাউল-সহ নানা শিল্পকর্ম থিমের মাধ্যমে ফুটে উঠেছে মঞ্চের দু’ধারে। শনিবার বেলা ১ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ টা ৪৫ নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার মঞ্চে। দুপুর ২ টো ৪০ নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’র মঞ্চে উপস্থিত হবেন। ব্রিগেডের মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে। দার্জিলিঙের চা বাগান থেকে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ছবি দেখা গিয়েছে মঞ্চে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
PM Modi in Kolkata: ব্রিগেডে মোদির সমাবেশ, সভায় ১ লক্ষ লোকের জন্য রান্না ! কী থাকছে আজকের মেনুতে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল