TRENDING:

Mamata Banerjee on SIR Case: সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশে স্বস্তিতে মমতা! বললেন, ‘১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হলেও..’

Last Updated:

সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশে ‘আস্থা’ মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘‘ভোট ঘোষণা হলেও, নাম ঘোষণা হবে। ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকবে। এটা আমাদের জয়। এটা মানুষের জয়।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কী কারণে নাম ভোটার তালিকা থেকে বাদ গেল? কী ভাবে রক্ষিত হবে পুনর্বিবেচনার অধিকার? সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আর্জির প্রেক্ষিতেই মঙ্গলবার নতুন একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি, জানিয়েছে, ভোটের আগেরদিনও নাম চূড়ান্ত হলে পরের দিন ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি৷ নাম বাদ গেলে, দর্শাতে হবে কারণ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের উপরোক্ত নির্দেশাবলির পরেই বিষয়টিকে ‘মানুষের জয়’ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

‘বিবেচনাধীন’ তালিকায় নাম থাকা ব্যক্তির নাম বাদ গেলে, তিনি তাঁর কথা জানাতে পারবেন বিশেষ ট্রাইব্যুনালে৷ মঙ্গলবার তেমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে অন‍্যান‍্য বিচারপতিদের নিয়ে একটি অ‍্যাপিলেট ট্রাইব্যুনাল/ ট্রাইবুনালস গঠন করবেন। যেখানে ভিন রাজ্যের বিচারপতিরাও থাকতে পারবেন। সেখানেই আবেদন করা যাবে৷ ট্রাইব্যুনালের নেওয়া সিদ্ধান্তকে মানবে কমিশন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ট্রাইব্যুনালের বিচারপতি এবং বিচারপতিদের সাম্মানিক এবং অন‍্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেবে৷ সমস্ত খরচ কমিশন বহন করবে৷ এ ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্তই চূড়ান্ত হবে৷ বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

advertisement

আরও পড়ুন:এবার একুশের ভোট পরবর্তী হিংসায় নজর জ্ঞানেশ কুমারের! তথ্য তলব, প্রয়োজনে ওসি-দের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি

এদিন ধর্না প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ধর্না দিয়েছিলাম যাতে ভোটাধিকার মানুষ ফিরে পায়। সুপ্রিম কোর্টের আদেশ উল্টোপাল্টা বলে ভুল বোঝাচ্ছিল। এতক্ষণ আইনজীবীদের সাথে কথা বলছিলাম। ভোট ঘোষণা হলেও, নাম ঘোষণা হবে। ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকবে। এটা আমাদের জয়। এটা মানুষের জয়। ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হলেও। খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে। আমাদের নজর থাকবে।’’

advertisement

আরও পড়ুন: ‘গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, আইনের প্রতি শ্রদ্ধা নেই,’ দ্রৌপদী মুর্মুর ঘটনা এবার সংসদে তুললেন জে পি নাড্ডা

মমতা বলেন, ‘‘মানুষের আস্থা, ভরসা যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে আমাদের নজর থাকবে। ক্যাম্প করে করে মানুষকে আমাদের দল সাহায্য করেছে। বিজেপির কথায় এত নাম বিবেচনাধীন করে রেখেছিল। রোজ রোজ অ্যাপ বদল করেছে। মিসলিড করেছে। আদালত আজ ভৎর্সনা করেছে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘা নয়,আর্জেন্টিনা সীমান্তের ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় প্রফেসার অর্পিতার
আরও দেখুন

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে গত ৫ দিন ধরে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না দিচ্ছিলেন মমতা৷ এদিনও ধর্নামঞ্চ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেন তৃণমূলনেত্রী৷ দাবি করেন, বিজেপির কথা শুনেই নাম বাদ৷ তবে, সাধারণ মানুষকে মনে জোর রেখে ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee on SIR Case: সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশে স্বস্তিতে মমতা! বললেন, ‘১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হলেও..’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল