TRENDING:

Successful Woman: চেনা এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘা নয়,আর্জেন্টিনা-চিলি সীমান্তের ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় প্রফেসার অর্পিতা পাত্রের

Last Updated:

Success Strory: দক্ষিণ-পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের পা রেখে নিজের স্থাপন করল পাঁশকুড়ার মেয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: ফের শৃঙ্গ জয়। চার মাসের মধ্যে আবারও শৃঙ্গ জয় করে নজির সৃষ্টি করলেন জেলার এই মহিলা। এবার চিলি-আর্জেন্টিনা বর্ডারে মাউন্ট ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় করলেন তিনি। এই শৃঙ্গের উচ্চতা ৬,৮৯৩ মিটার। এটি পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি শৃঙ্গ এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় উচ্চতম ও চিলির উচ্চতম শৃঙ্গ। এই শৃঙ্গ জয়ের ফলে তিনি বাংলার প্রথম ও ভারতের দ্বিতীয় মহিলা পর্বতারোহী হিসেবে সম্মান অর্জন করলেন। সফল এই মহিলা হলেন পাঁশকুড়া তথা বাংলার গর্ব- তিনি ইণ্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সেস-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ডিপার্টমেন্টের অধ্যাপিকা অর্পিতা পাত্র।
advertisement

২০২৫ সালের অক্টোবর মাসের পর আবারও চার মাসের মধ্যে শৃঙ্গ জয় করলেন তিনি। জন্মসূত্রে ময়না হলেও পাঁশকুড়ার হাউর থেকেই তাঁর ক্যারিয়ারের জার্নি শুরু। ‘এক্সপিডিশন অপরাজিতা ‘ শিরোনামে তাঁর এই অভিযান । সত্যরূপ সিদ্ধান্তের ‘উইনার্স অ্যাণ্ড আচিভার্স’ এর অনুপ্রেরণায় ও পরিকল্পনায় একের পর এক শৃঙ্গ জয়। আর এই অসাধারণ কীর্তি ও দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন এই বাঙালি অধ্যাপিকা। ইতিমধ্যে তিনি জয় করেছেন আফ্রিকার সর্বোচ্চ গিরি শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস। উত্তর আমেরিকা ও মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিজাবা। ওসেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট গিলিউই। পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলহেম ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াস্কো।

advertisement

এ বিষয়ে অর্পিতা পাত্র বলেন, “বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং দক্ষিণ ও পশ্চিম গোলার্ধের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ওজোস ডেল সালাডো জয় করেছি। প্রথম বাঙালি মহিলা হিসেবে এই শৃঙ্গে পা রাখতে পেরে নিজেকে গর্বিত মনে বোধ করছি। এই আগ্নেয়গিরি সক্রিয় হওয়ায় অনেকটাই চ্যালেঞ্জ ছিল। চার মাসের মধ্যে পরপর দু’বার শৃঙ্গজয়ের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। অবশেষে তা করতে পেরে নিজে খুশি। আগামী দিনে আমার অভিযান জারি থাকবে।”

advertisement

এ পর্যন্ত সাতটি মহাদেশের পাঁচটি উচ্চতম শৃঙ্গ তাঁর জয় করা হয়ে গেল। দক্ষিণ আমেরিকার এই অভিযানটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ ও কঠিন। হার না মানা মনোবল ও অদম্য ইচ্ছা শক্তির ডানায় ভর দিয়ে এই অনন্য জয় ও সাফল্য এসেছে তাঁর ঝুলিতে। অধ্যাপিকা অর্পিতা পাত্র ক্লাস, গবেষণা আর পড়ুয়াদের নিয়ে ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই বেরিয়ে পড়েন পাহাড়ে চড়তে। তাঁর এই অসাধারণ কৃতিত্বে সবাই খুব খুশি ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এই সফল পর্বতারোহীকে। ৪১ বছর বয়সী অর্পিতা পাত্র ৪ মাসের মধ্যে দুটো পর্বত শৃঙ্গ জয় করে এক অনন্য নজির স্থাপন করলেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘা নয়,আর্জেন্টিনা সীমান্তের ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় প্রফেসার অর্পিতার
আরও দেখুন

Saikat Shee

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Successful Woman: চেনা এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘা নয়,আর্জেন্টিনা-চিলি সীমান্তের ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় প্রফেসার অর্পিতা পাত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল