TRENDING:

IPL 2026 : ক্রিকেট খেলেন, গানও গাইতে পারেন! আইপিএল কাঁপালেন গান গেয়ে, ক্রিকেটের মাঠে পয়সা উসুল এন্টারটেইনমেন্ট

Last Updated:

IPL 2026 : পাঁচ বছর ধরে তিনি খেলছেন আইপিএলে। এখনও ভারতীয় এ দলে ডাক পাননি। এদিকে, পঞ্জাব কিংস তাঁর গান গাওয়ার ভিডিও শেয়ার করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ক্রিকেট খেলেন, আবার গানও গাইতে পারেন! তিনি হরপ্রিত বার। পঞ্জাবের ক্রিকেটার। আরও একবার তাঁর পঞ্জাবি গান গাওয়ার ভিডিও ভাইরাল।
গান গাইলেন পঞ্জাবের বোলার।
গান গাইলেন পঞ্জাবের বোলার।
advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল হলো সেই মঞ্চ, যা খেলোয়াড়দের ভাগ্য বদলে দিতে পারে। বলা হয়ে থাকে, জাতীয় দলের পথ আইপিএলের মধ্যে দিয়ে যায়। অর্থাৎ যে খেলোয়াড় এই মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করতে পারে, তাঁর ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

মাত্র এক-দুটি ম্যাচের পারফরম্যান্সের জোরে রাতারাতি টিম ইন্ডিয়ার টিকিট পেয়েছেন অনেকেই। সেখানে এমন একজন দক্ষ খেলোয়াড়ও আছেন, যিনি গত ৫ বছর ধরে এই লিগের অংশ হলেও ভারতের ‘এ’ দলে একটি সুযোগের জন্য অপেক্ষা করছেন।

advertisement

হরপ্রিত এই লিগে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো কিংবদন্তিদের আউট করেছেন। বারবার ভারতের ‘এ’ দল থেকে বাদ পড়ার পর অবশেষে এই খেলোয়াড়ের হতাশা প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, ‘ইন্ডিয়া এ’-তে সুযোগ না পাওয়া তাঁকে কষ্ট দেয়। তবুও জেদ, তিনি একদিন অবশ্যই নীল জার্সি পরবেন।

পিটিআই-এর সঙ্গে কথা বলার সময় বাঁহাতি এই অলরাউন্ডার বলেছেন, “আমাকে প্রস্তুত থাকতে হবে। কারণ যে কোনো সময় কল আসতে পারে। তাই নিজেকে পজিটিভ রাখা জরুরি। যদি তা না করি, তবে একা থাকার সময় অনেকবার এমন মুহূর্ত আসে, যখন নিজের কাছে প্রশ্ন আসে—আমার নাম কবে আসবে! আমার পরে এসে অনেকে খেলেছে। আমার সুযোগ আসেনি।”

advertisement

তিনি পঞ্জাবের হয়ে গত মরসুমে রনজি ট্রফিতেও ডেবিউ করেছিলেন। চারটি ম্যাচে তিনি ২৩ উইকেট নিয়েছিলেন। পঞ্জাবের শুভমান গিল, আরশদীপ সিং এবং অভিষেক শর্মার থেকে অনুপ্রেরণা নেন তিনি। তাঁকে ২০২৫ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলের সঙ্গে নেট প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল।

advertisement

আরও পড়ুন- জঙ্গলমহলের মাটিতে ১০ বছরের সৃজিতের ড্রিবল স্কিল মুগ্ধ করছে সকলকে, স্বপ্ন সুনীল হওয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এখনও পর্যন্ত ৪৯টি আইপিএল ম্যাচে তিনি ২৪৪ রান করেছেন এবং ৩৫ উইকেট নিয়েছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে চারটি ম্যাচে গড় ২৩টি উইকেট নিয়েছেন। লিস্ট এ-তে ২২টি ম্যাচে ২০ উইকেট।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 : ক্রিকেট খেলেন, গানও গাইতে পারেন! আইপিএল কাঁপালেন গান গেয়ে, ক্রিকেটের মাঠে পয়সা উসুল এন্টারটেইনমেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল