TRENDING:

Mamata Banerjee on CV Anand Bose: ‘তাঁর প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে,’ সি ভি আনন্দের ঘটনায় রাজনীতি দেখছেন মমতা

Last Updated: Mar 10, 2026, 20:46 IST

প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরনোর পর তাঁকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে ফের সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার শিষ্টাচার মেনে দেখা করতে এসেছি৷ ওনার সঙ্গে অবিচার হয়েছে৷ পাঁচ বছরের মেয়াদ ছিল৷ দেড় বছর আগেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্বাচনের আগে ওনাকে সরিয়ে দেওয়া হল৷ ওনাকে আমার মনের কথা আমি বলে এসেছি৷ ওনার সেদিন বাগডোগরা যাওয়ার কথা ছিল৷ তার আগে ওনাকে দিল্লিতে ডেকে নেওয়া হল৷ উনি আগামিকাল চলে যাচ্ছেন। ওনার সঙ্গে অনেক দিন কাজ করেছি। আমার সঙ্গে সম্পর্ক ভাল। ওনার পরিবারের সঙ্গেও সম্পর্ক ভাল। রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক বার সংঘাতে জড়িয়েছিলেন সি ভি আনন্দ বোস৷ ইস্তফা দেওয়ার পর সেই তিনিই রয়েছেন নিউ আলিপুরের রাজ্য সরকারি অতিথিশালায়৷ মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, সি ভি আনন্দ বোস কলকাতায় ফিরে হোটেলেই থাকতে চেয়েছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওঁর মর্যাদা বোধ রয়েছে৷ উনি হোটেলেই থাকতে চেয়েছিলেন৷ আমিই বললাম, হোটেলে কেন থাকবেন৷ সৌজন্য রয়েছে, ওখানে থাকুন৷’ প্রাক্তন রাজ্যপালকে তিনি আবারও বাংলায় আসতে অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন ধর্মতলার মঞ্চ থেকেও সি ভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়ার পিছনের কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ডাল মে কুছ কালা হ্যায়। সেই জন্যেই এক মাস আগে রাজ্যপাল বদল।

Advertisement
বাংলা খবর/ভিডিও/নির্বাচন/
Mamata Banerjee on CV Anand Bose: ‘তাঁর প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে,’ সি ভি আনন্দের ঘটনায় রাজনীতি দেখছেন মমতা
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল