TRENDING:

লাফিয়ে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের...! আজ থেকেই চালু নতুন রেট, কলকাতায় কত হল দাম? জেনে নিন লেটেস্ট প্রাইস

Last Updated:
LPG Gas Cylinder Latest Rate: বড়সড় ধাক্কা গ্যাসের দামে! ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দর। এবার কোপ বাণিজ্যিক গ্যাসের দামে। কলকাতায় কত হল রেট? দেখে নিন একনজরে।
advertisement
1/11
লাফিয়ে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের...! আজ থেকেই চালু নতুন রেট, কলকাতায় কত হল দাম?
পয়লা এপ্রিল থেকেই ফের বাড়ল গ্যাসের দাম! নতুন অর্থবর্ষের শুরুতেই বড়সড় ধাক্কা মধ্যবিত্তের পকেটে। আজ পয়লা এপ্রিল থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।
advertisement
2/11
ইরান যুদ্ধের জেরে তৈরি এলপিজি গ্যাস সিলিন্ডারের ঘাটতির সম্মুখীন ভারত। এই পরিস্থিতিতে এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির জন্য বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে। বিশেষ করে রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোর উপর ভাল মতো প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
3/11
হঠাৎ এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তরাঁ থেকে শুরু করে বাইরের খাবারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধ হতে পারে ছোট ছোট খাবারের দোকান ও স্টলগুলি। যার ফলে পরোক্ষে মধ্যবিত্তের পকেটে টান পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
4/11
১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে ২১৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২২০৮ টাকা।
advertisement
5/11
অন্যদিকে এএনআই-এর উদ্ধৃত সূত্র অনুযায়ী, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে বেড়েছে ১৯৫.৫০ টাকা। সংশোধিত এই দর অবিলম্বে কার্যকর হয়েছে বলেই জানানো হয়েছে।
advertisement
6/11
মুম্বই এবং চেন্নাইতে এখন দাম বেড়ে যথাক্রমে ২,০৩১.০০ টাকা এবং ২,২৪৬.৫০ টাকা হয়েছে।এর আগে রেস্তোরাঁ, হোটেল এবং ছোট ব্যবসার ব্যবহৃত বাণিজ্যিক জ্বালানির খরচের উপর অব্যাহত ঊর্ধ্বমুখী চাপের প্রতিফলন হিসেবে, গত ১ মার্চ প্রতি সিলিন্ডারে ১১৪.৫ টাকা দাম বাড়ানো হয়েছিল।
advertisement
7/11
হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসা, যেগুলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের উপর নির্ভরশীল, তারা এই মূল্যবৃদ্ধির কারণে রীতিমতো ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই আশঙ্কা। একনজরে দেখে নেওয়া যাক দেশের কোন শহরে কত ছিল বাণিজ্যিক এলপিজির দাম।
advertisement
8/11
দেশের প্রধান শহরগুলিতে এলপিজির দাম: সংশোধনের একদিন আগে, ৩১শে মার্চ, প্রধান শহরগুলোতে এলপিজির দাম নিম্নরূপ ছিল:নয়াদিল্লি: ঘরোয়া এলপিজি সিলিন্ডার ৯১৩.০০ টাকা | বাণিজ্যিক ১,৮৮৪.৫০ টাকাকলকাতা: ঘরোয়া এলপিজি সিলিন্ডার ৯৩৯.০০ টাকা | বাণিজ্যিক ১,৯৮৮.৫০ টাকামুম্বই: ঘরোয়া এলপিজি সিলিন্ডার ৯১২.৫০ টাকা | বাণিজ্যিক ১,৮৩৬.০০ টাকা
advertisement
9/11
চেন্নাই: ঘরোয়া এলপিজি সিলিন্ডার ৯২৮.৫০ টাকা | বাণিজ্যিক ২,০৪৩.৫০ টাকাবেঙ্গালুরু: ঘরোয়া এলপিজি সিলিন্ডার ৯১৫.৫০ টাকা | বাণিজ্যিক ১,৯৫৮.০০ টাকা
advertisement
10/11
যদিও এই বিষয়ে আশ্বস্ত করে ঘরোয়া রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য স্বস্তির খবর শুনিয়েছে তেল সংস্থাগুলো। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের (NSDC) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। কলকাতায় এই সিলিন্ডারের দাম আগের মতোই ৯৩৯ টাকা বজায় রাখা হয়েছে।
advertisement
11/11
আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের এই রেকর্ড বৃদ্ধিতে ব্যবসায়িক মহলে কিছুটা উদ্বেগ তৈরি করছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লাফিয়ে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের...! আজ থেকেই চালু নতুন রেট, কলকাতায় কত হল দাম? জেনে নিন লেটেস্ট প্রাইস
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল