TRENDING:

Lok Sabha elections exit poll: এনডিএ-ইন্ডিয়া জোর লড়াই, কী হবে দক্ষিণের তিন বড় রাজ্যে? ইঙ্গিত ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষায়

Last Updated:

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জন্য ভাল খবর থাকলেও দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখা হল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দক্ষিণের তিনটি বড় রাজ্যে কেমন হতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল? ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জন্য ভাল খবর থাকলেও দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখা হল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কর্ণাটক

কর্ণাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের জোট সরকার৷ কর্ণাটকে লোকসভার মোট আসন সংখ্যা ২৮৷ ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে দুর্দান্ত ফল করতে পারে বিজেপিই৷ এই সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৫টি আসন৷ ইন্ডিয়া জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷

advertisement

আরও পড়ুন: অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে

তামিলনাড়ু

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুতে অবশ্য ডিএমকে-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৩৩ থেকে ৩৭টি আসন পেতে পারে৷ তবে এই সমীক্ষাতেই দাবি করা হয়েছে, তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি৷ ২ থেকে ৪টি আসন পেতে পারে এনডিএ জোট৷ এআইডিএমকে পেতে পারে ০-২টি আসন৷

advertisement

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কেরল

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কেরলও খাতা খুলতে পারে বিজেপি৷ কেরলে এনডিএ ২ থেকে ৩টি আসন পেতে পারে৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে ১৭ থেকে ১৮টি আসন৷ তবে বাম গণতান্ত্রিক জোট সর্বাধিক একটি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections exit poll: এনডিএ-ইন্ডিয়া জোর লড়াই, কী হবে দক্ষিণের তিন বড় রাজ্যে? ইঙ্গিত ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল