TRENDING:

Purulia News: পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়! কাছে থেকে সৌরজগৎ দেখল পড়ুয়ারা

Last Updated:

Purulia News: মহাকাশের অসীম রহস্যকে হাতের মুঠোয় আনতে পুরুলিয়ায় আয়োজিত হল অ্যাস্ট্রোফিজিকসের এক বিশেষ পাঠশালা। পড়ুয়াদের হাজার প্রশ্নের জবাব দেন বিশেষজ্ঞরা। ‌টেলিস্কোপের সাহায্যে সৌর পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের ছেলে-মেয়েদের বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল জেলা বিজ্ঞান কেন্দ্র। ‌মহাকাশের অসীম রহস্যকে হাতের মুঠোয় আনতে পুরুলিয়ায় আয়োজিত হল অ্যাস্ট্রোফিজিকসের এক বিশেষ পাঠশালা। এই সেমিনারে ভিড় জমিয়েছিলেন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উৎসাহী পড়ুয়ারা। মহাজাগতিক এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ প্রশান্ত গড়াই।
advertisement

যিনি বর্তমানে একটি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। তার সঙ্গে ছিলেন জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে ছবি ও ভিজ্যুয়ালের সাহায্যে মহাকাশের জটিল তথ্যগুলি অত্যন্ত সহজভাবে ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হয় এইদিন। যাতে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি একটি সার্বিক ধারণা তৈরি হয়। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, আয়োজন করা হয়েছিল এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের। পড়ুয়াদের মনের হাজারও কৌতুহলী প্রশ্নের জবাব দেন উপস্থিত বিজ্ঞান বিশেষজ্ঞরা। ‌

advertisement

আরও পড়ুন: রাতের অন্ধকারে দরজায় টোকা, ঝাড়গ্রামের রেশ এবার বাঁকুড়ায়! চোরের গুজবে কাঁপছে জঙ্গলমহল, বিভ্রান্তি ছড়ালেই বড় শাস্তি

শুধু থিউরিটিক্যালি নয়, প্র্যাকটিক্যালিও পড়ুয়াদের বিজ্ঞান বিষয়ক ধারণা প্রদান করা হয়। এইদিন টেলিস্কোপের সাহায্যে সৌর পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। যা উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এবং কুসংস্কার দূর করতে এই ধরণের বিজ্ঞানভিত্তিক কর্মশালা ফলপ্রসুত হয়ে উঠবে বলে মত জেলা বিজ্ঞান কেন্দ্রের কর্মকর্তাদের। ‌এ বিষয়ে জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, জঙ্গলমহলের ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ কমছে। ‌ তাই সেই আগ্রহ বাড়াতে এই সেমিনার। ‌

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়
আরও দেখুন

এর মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ছে। কারণ তারা শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক দিক থেকেও বিজ্ঞানের জ্ঞান অর্জন করছে। এ বিষয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি প্রফেসর ডঃ প্রশান্ত গড়াই বলেন, এই জেলায় অ্যাস্ট্রোফিজিক্সের ওপর পঠন-পাঠনের সুযোগ খুব কম রয়েছে। তাই ছাত্র-ছাত্রীদের আগ্রহ থাকলেও তারা সেইভাবে প্লাটফর্ম পায় না। ‌ এই জেলাতে যদি অ্যাস্ট্রোফিজিক্সের ওপর জোর দেওয়া হয় ,তাহলে অনেকটাই জ্ঞান বৃদ্ধি হবে জেলার ছেলে-মেয়েদের। ‌বিজ্ঞানের ভীত মজবুত করতে ও জঙ্গলমহলের ছেলেমেয়েদের মধ্যে অ্যাস্ট্রোফিজিক্স-এর জ্ঞানের প্রসার ঘটাতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Purulia News: পুরুলিয়ায় এবার মহাকাশ গবেষণার স্বপ্ন, অ্যাস্ট্রোফিজিক্সের ‘পাঠশালা’য় উপচে পড়া ভিড়! কাছে থেকে সৌরজগৎ দেখল পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল