advertisement

Bankura News: রাতের অন্ধকারে দরজায় টোকা, ঝাড়গ্রামের রেশ এবার বাঁকুড়ায়! চোরের গুজবে কাঁপছে জঙ্গলমহল, বিভ্রান্তি ছড়ালেই বড় শাস্তি

Last Updated:

Bankura News: অন্ধকারে বাড়ির দরজায় চোরেরা টোকা দিচ্ছে, এমন গুজবকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার বিভিন্ন গ্রামে। এই প্রেক্ষিতে সক্রিয় হয়েছে রানিবাঁধ থানার পুলিশ। আতঙ্ক তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

+
গুজব

গুজব না ছড়ানোর আবেদন জানিয়ে চলছে মাইকিং

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: রাতের অন্ধকারে বাড়ির দরজায় চোরেরা টোকা দিচ্ছে, এমন গুজবকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে। বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলিতে গত কয়েকদিন ধরে ভীতির পরিবেশ তৈরি হয়। স্থানীয়দের দাবি, অচেনা কিছু ব্যক্তি নাকি গভীর রাতে বাড়ির দরজায় টোকা মারছে। পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলায় অনুরূপ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাঁকুড়ার গ্রামেগঞ্জেও।
এই প্রেক্ষিতে সক্রিয় হয়েছে রানিবাঁধ থানার পুলিশ। থানার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অযথা গুজব ছড়াবেন না এবং কোনওরকম আতঙ্ক তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এমন ঘটনার কোনও প্রমাণ মেলেনি এবং বিষয়টি সম্পূর্ণ গুজব বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট বা অডিও ছড়ালেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে মাইকিং করে সচেতনতা প্রচার শুরু হয়েছে। গ্রামবাসীদের বোঝানো হচ্ছে, অচেনা গুজবে কান না দিয়ে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। প্রয়োজনে রাতের টহলদারিও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের এই উদ্যোগে ধীরে ধীরে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষ মূলত সহজ-সরল এবং প্রকৃতিনির্ভর জীবনযাপন করেন। গুজবের জেরে অকারণে আতঙ্ক তৈরি হলে স্বাভাবিক জীবন ব্যাহত হয়। তাই প্রশাসনের তরফে বারবার আবেদন করা হচ্ছে, কোনও খবর শুনলেই তা যাচাই না করে ছড়িয়ে দেবেন না। সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই এমন পরিস্থিতি মোকাবিলা সম্ভব বলে মনে করছে পুলিশ প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: রাতের অন্ধকারে দরজায় টোকা, ঝাড়গ্রামের রেশ এবার বাঁকুড়ায়! চোরের গুজবে কাঁপছে জঙ্গলমহল, বিভ্রান্তি ছড়ালেই বড় শাস্তি
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement