সম্প্রতি এই স্কুলেই বিশেষ আনন্দানুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছে। স্কুল প্রাঙ্গনে মিকি মাউজ বেশে খেলা দেখানো হয়। মাইকে বাজানো হয় বাচ্চাদের পছন্দের গান। যে যেমন খুশি নাচ-গান করতে থাকে। নানা রঙের ফুল, বেলুন ও কাপড় দিয়ে সাজানো হয়েছে স্কুল প্রাঙ্গন।
advertisement
কেউ কেউ আবার স্কুলের পোশাক ছেড়ে ঝলমলে পোশাকে সেজেছে, কারণ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিভা মেলে ধরতে হবে। আর এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘আনন্দ পরিসর আসর ২০২৩, আনন্দের পাঠ, পাঠের আনন্দ’।
আরও পড়ুন: বিরিয়ানি শুনেই জিভে জল? থালাস্সেরি-আম্বুর-কাচ্চি… এই ১০ ধরনের বিরিয়ানির কথা জানেন? এক নজরে
মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ পারভেজের উদ্যোগে শুরু হয় এই ‘আনন্দ পরিসর আসর’। করোনা অতিমারির পরে শিশুদের পাঠের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এই স্কুল। খেলার ছলেই যে পড়াশোনার প্রতি বাচ্চাদের আগ্রহ তৈরি করা যায়, তা প্রমাণ করে দিল ছোট্ট এই স্কুল।
