Job Vacancy: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও কোচ নিয়োগ, ইন্টারভিউয়ের খুঁটিনাটি জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Vacancy: শিলিগুড়ির কেন্দ্রীয় বিদ্যালয় জিসি সিআরপিএফ ক্যাম্পাসে বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে।
advertisement
1/5

*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শিলিগুড়ির কেন্দ্রীয় বিদ্যালয় জিসি সিআরপিএফ ক্যাম্পাসে বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
advertisement
2/5
*বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, টিজিটি (ইংরেজি, বিজ্ঞান, সংস্কৃত ও স্পেশাল এডুকেটর), পিআরটি, কম্পিউটার ইনস্ট্রাক্টর এবং গেমস কোচ পদে নিয়োগ করা হবে। সমস্ত নিয়োগই সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক হবে বলে জানানো হয়েছে।
advertisement
3/5
*আগামী ১৯ মার্চ কেন্দ্রীয় বিদ্যালয় জিসি সিআরপিএফ শিলিগুড়ি ক্যাম্পাসে এই ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত দিনে সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে।
advertisement
4/5
*সকাল ৮'টা থেকে ৮ঃ৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের উপস্থিত হয়ে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
advertisement
5/5
*এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.crpfsiliguri.kvs.ac.in-এ দেখতে পারেন। বিদ্যালয়ের অধ্যক্ষের তরফে ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।