TRENDING:

SSC Recruitment Exam: পরীক্ষা শুরুর আগেই ৫৭ জনের পরীক্ষা বাতিল! SSC গ্রুপ ডি দিতে যেতে হলে কোন নিয়ম মানতেই হবে?

Last Updated:

গ্রুপ ডি নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যখন তীব্র উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে, ঠিক সেই সময় পরীক্ষার আগেই কড়া পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। আগের গ্রুপ সি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে ৫৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ফলে গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষায় তারা আর বসতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এসএসসি।

advertisement
পরীক্ষার আগেই বাতিল ৫৭ জনের পরীক্ষা! স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগের পরীক্ষায় এই পরীক্ষার্থীরা অসৎ উপায় অবলম্বন করেছেন বলে জানা গিয়েছে। সেই কারণে গ্রুপ ডি পদে এই পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষার আগেই নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন। কোন কোন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন না তার বিস্তারিত তথ্য-সহ নির্দেশিকা জারি এসএসসির।
পরীক্ষা শুরুর আগেই ৫৭ জনের পরীক্ষা বাতিল! SSC গ্রুপ ডি দিতে যেতে হলে কোন নিয়ম মানতেই হবে?
পরীক্ষা শুরুর আগেই ৫৭ জনের পরীক্ষা বাতিল! SSC গ্রুপ ডি দিতে যেতে হলে কোন নিয়ম মানতেই হবে?
advertisement

স্কুলে অশিক্ষক কর্মী নিয়োগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র আগ্রহ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে স্কুলের গ্রুপ ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। অসৎ উপায় অবলম্বনের অভিযোগে ৫৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

advertisement

ভোটের আগে রাজ্যজুড়ে SSC গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা রবিবার! কী নিয়ম মেনে আসতে হবে? আসার আগে জেনে নিন

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এর আগে গ্রুপ সি নিয়োগের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগ উঠেছিল কয়েকজন পরীক্ষার্থীর বিরুদ্ধে। সেই ঘটনায় তদন্তের ভিত্তিতে মোট ৫৭ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এই পরীক্ষার্থীরা গ্রুপ ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষার আগেই তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। কোন কোন পরীক্ষার্থীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, সেই বিস্তারিত তথ্যসহ নির্দেশিকাও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

advertisement

এরই মধ্যে রবিবার রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষা কর্মী নিয়োগের জন্য গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। রাজ্যজুড়ে প্রায় ১৭০০টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী। সরকারি সূত্রে জানা গিয়েছে, গ্রুপ ডি পদে আবেদন করেছেন আট লক্ষ নয় হাজারেরও বেশি প্রার্থী।

পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং চলবে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট থাকায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

advertisement

গ্রুপ সি পরীক্ষার মতোই এই গ্রুপ ডি পরীক্ষাতেও রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বহু পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ভিন্নরাজ্য থেকে আগত পরীক্ষার্থীদের উপস্থিতির কারণে বেশ কয়েকটি কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ
আরও দেখুন

এদিকে পরীক্ষাকে ঘিরে নির্দিষ্ট কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের বুট জুতো বা সম্পূর্ণ বন্ধ জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তার পরিবর্তে চপ্পল বা হাওয়াই চটি পরে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং কোনও ধরনের অনিয়ম রুখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Recruitment Exam: পরীক্ষা শুরুর আগেই ৫৭ জনের পরীক্ষা বাতিল! SSC গ্রুপ ডি দিতে যেতে হলে কোন নিয়ম মানতেই হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল