TRENDING:

SSC Recruitment Exam: ভোটের আগে রাজ্যজুড়ে SSC গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা রবিবার! কী নিয়ম মেনে আসতে হবে? আসার আগে জেনে নিন

Last Updated:

SSC Recruitment Exam: রাজ্যে স্কুলের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে. ১৭০০টি কেন্দ্রে ৮ লক্ষ ৯ হাজার প্রার্থী অংশ নিচ্ছেন. নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খুশির খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই SSC নিয়োগের পরীক্ষা। দীর্ঘদিন ধরে আটকে থাকা স্কুলের অশিক্ষক কর্মী নিয়োগকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ ও প্রত্যাশা। বহু প্রতীক্ষিত সেই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবেই রবিবার অনুষ্ঠিত হচ্ছে SSC গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে।
ভোটের আগে রাজ্যজুড়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা রবিবার! কী নিয়ম মেনে আসতে হবে? আসার আগে জেনে নিন
ভোটের আগে রাজ্যজুড়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা রবিবার! কী নিয়ম মেনে আসতে হবে? আসার আগে জেনে নিন
advertisement

আজ রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষা কর্মী নিয়োগের জন্য গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। শূন্য পদ রয়েছে ৫৪৮৮ টি। মার্চ মাসের প্রথম দুই রবিবারই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চাইছে এসএসসি।রাজ্যজুড়ে প্রায় ১৭০০টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিচ্ছেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী। সরকারি সূত্রে জানা গিয়েছে, গ্রুপ ডি পদে আবেদন করেছেন আট লক্ষ নয় হাজারেরও বেশি প্রার্থী। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ভিড়ের আশঙ্কা রয়েছে।

advertisement

ভোটের আগে রাজ্যজুড়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা রবিবার! কী নিয়ম মেনে আসতে হবে? আসার আগে জেনে নিন

পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং চলবে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট থাকায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

advertisement

গ্রুপ সি পরীক্ষার মতোই এই গ্রুপ ডি পরীক্ষাতেও রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বহু পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ভিন্ন রাজ্য থেকে আগত পরীক্ষার্থীদের উপস্থিতির কারণে বেশ কয়েকটি কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এদিকে পরীক্ষাকে ঘিরে নির্দিষ্ট কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের বুট জুতো বা সম্পূর্ণ বন্ধ জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তার পরিবর্তে চপ্পল বা হাওয়াই চটি পরে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং কোনও ধরনের অনিয়ম রুখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Recruitment Exam: ভোটের আগে রাজ্যজুড়ে SSC গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা রবিবার! কী নিয়ম মেনে আসতে হবে? আসার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল