TRENDING:

Job Vacancy: শিক্ষাক্ষেত্রে চাকরির নতুন সুযোগ! শিলিগুড়ি কলেজ অব কমার্সে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ

Last Updated:

Job Vacancy: শিলিগুড়িতে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হল। শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শিলিগুড়ি কলেজ অফ কমার্স-এ বিভিন্ন বিষয়ে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়িতে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হল। শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শিলিগুড়ি কলেজ অফ কমার্স-এ বিভিন্ন বিষয়ে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, কমার্স, বিজনেস ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স এবং ল’—এই চারটি বিষয়ে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
News18
News18
advertisement

বিশেষ করে ম্যানেজমেন্ট বিভাগের বি.বি.এ (BBA) সেলফ ফাইন্যান্সড কোর্সের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষাদানের ক্ষেত্রে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের এই পদে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বসন্তেই ধেয়ে আসবে কালবৈশাখী? দুপুর গড়ালে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? আলিপুরের লেটেস্ট আপডেট

আরও পড়ুনঃ যে সাপের ছোবলে ১ মিনিটে মানুষ মারা যায়, সেই তুমুল বিষাক্ত সাপ খেয়েও ময়ূর কীভাবে বহালতবিয়েতে বাঁচে? সত্যি ঘটনা জানালেন Wildlife বিশেষজ্ঞ

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে গেস্ট ফ্যাকাল্টি নির্বাচন করা হবে বলে জানিয়েছে শিলিগুড়ি কলেজ অফ কমার্স কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Vacancy: শিক্ষাক্ষেত্রে চাকরির নতুন সুযোগ! শিলিগুড়ি কলেজ অব কমার্সে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল