IMD WB Rain Forecast: বসন্তেই ধেয়ে আসবে কালবৈশাখী? দুপুর গড়ালে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? আলিপুরের লেটেস্ট আপডেট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD WB Rain Forecast: বসন্তের মাঝে হঠাৎ বৃষ্টির দেখা! বসন্তের মাঝেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে।
*আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, হতে পারে বজ্রপাত। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা।
advertisement
advertisement
*বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে তার প্রভাবে ঝড়-বৃষ্টি। আজ বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা। আজ ও কাল সোমবার অথবা মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
advertisement
*শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বসন্তের আগমন হলেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। ভরা বসন্তের মাঝেও মিলছে না স্বস্তি। আবহাওয়ার খামখেয়ালীতে নাজেহাল বঙ্গবাসী। রোজই ভোল বদল করছে আবহাওয়া। আবহাওয়ার বদল ঘটছে জেলা পুরুলিয়াতেও।
advertisement
advertisement
advertisement
advertisement
*দক্ষিণের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তালিকায় থাকতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দিনের বেশিরভাগ সময় গরমের অনুভূতি থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে আবহাওয়া মনোরম থাকবে।
advertisement
advertisement







