এবছর পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১১৫ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। চৌখালী হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে। এই পরীক্ষা কেন্দ্রে এদিন এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়। কারণ হিসাবে উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। জেলা মাধ্যমিক কনভেনর জানিয়েছেন, “ওই মাধ্যমিক পরীক্ষার্থী অন্যের অ্যাডমিট নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল। পরীক্ষার্থী তাঁর বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্র এসেছিল। ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।”
advertisement
আরও পড়ুন – Boycott India: ‘ছোট ছোট বিষয়ে কেঁদে ফেলেন, মামলা একটা ঠুকে দিলে…’ জাদেজার বিস্ফোরক মন্তব্য ইউহানার পোস্টে
এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় ছয় জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে বিষয় তালিকায় ভুল এসেছে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গোয়েজ এর পরীক্ষা ছিল। জেলার প্রতিটি পরীক্ষার্থীর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। সেখানে ওই ছয়জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ছাপা হয়েছিল ফার্স্ট ল্যাঙ্গোয়েজ হিসেবে ইংরেজি। এ বিষয়ে কনভেনার জানান, “বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ওই ছয় জনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে।” অন্যদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকের রামচন্দ্রপুর স্কুলে এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ে। তার পরীক্ষার আয়োজন করা হয় হাসপাতালে।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সব রকম ব্যবস্থা করেছে। পরীক্ষার দিন গুলিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে, পরীক্ষা শুরুর সময় ও পরীক্ষার শেষের সময় রাস্তায় করা ট্রফিক ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।
Saikat Shee






