Madhyamik Exam 2023: ৫ নম্বরের প্রশ্ন পাঠ সঞ্চয়ন বইয়ের একটি কবিতা থেকে এবং একটি গল্প থেকে ,শব্দ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৫০ টি এবং অপশনও দেয়া থাকবে।
বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন বাংলা বিভাগের শিক্ষক অমল আচার্য্য খুব সহজেই বলে দিলেন ঠিক কীভাবে বাংলা পরীক্ষায় রপ্ত করতে হবে ৫ নম্বরের বড় প্রশ্নগুলি
advertisement
৫ নম্বরের প্রশ্ন পাঠ সঞ্চয়ন বইয়ের একটি কবিতা থেকে এবং একটি গল্প থেকে ,শব্দ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৫০ টি এবং অপশনও দেয়া থাকবে। ৫ নম্বরের প্রশ্ন একই রকম ভাবে শব্দ সংখ্যা বজায় রেখে সহজ সরল ভাষায় যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকু যথার্থভাবে খাতায় ফুটিয়ে তুললেই ৫ নম্বর পাওয়া যাবে। যে পাঁচটি গদ্যাংশ রচনা রয়েছে সেগুলি খুব ভালো করে পড়তে হবে।