TRENDING:

Birbhum Tourism: কেদারা, চশমা, পাঞ্জাবি, কলম...গণদেবতা-স্রষ্টার স্মৃতি বিজড়িত স্মারক দেখতে আসুন লাভপুরের ‘ধাত্রীদেবতা’-য়

Last Updated:

Birbhum Tourism: মাত্র কিছু টাকার বিনিময়ে ঘুরে আসুন তারাশঙ্করের সংগ্রহশালা থেকে, সাহিত্যিকের ব্যবহৃত জিনিসপত্র দেখে আপনার মন মুগ্ধ হতে বাধ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: রাঙামাটির জেলা বীরভূম। আর এই বীরভূম জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। রয়েছে একাধিক রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি। ঠিক তেমনি বীরভূম জেলার লাভপুরে অবস্থিত ‘ধাত্রীদেবতা’। এই ‘ধাত্রীদেবতা’ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক কাছারিবাড়ি এবং তাঁর বিখ্যাত উপন্যাসের নামানুসারে নামকরণ করা এই স্থানের। বর্তমানে এই বাড়িটি সাহিত্যিক তারাশঙ্করের স্মৃতি রক্ষার্থে সংগ্রহশালা বা মিউজিয়াম হিসেবে পরিচিত অর্জন করেছে।
advertisement

দূর দুরান্ত থেকে আগত বহু পর্যটকেরা এই বাড়িটিকে তারাশঙ্কর সংগ্রহশালা বা ধাত্রীদেবতা সংগ্রহশালা বলে থাকেন। প্রসঙ্গত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮৯৮ সালে বীরভূমের লাভপুরে জন্মগ্রহণ করেন। এখনও লাভপুর গেলে আপনি দেখতে পাবেন তাঁদের বংশের প্রায় ২৫০ বছর পুরনো কাছারিবাড়ি। ১৯৩৯ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত উপন্যাস ধাত্রীদেবতা এই বাড়ির নামকরণের সঙ্গে যুক্ত।

তবে এ বার প্রশ্ন আপনি এই সংগ্রহশালার মধ্যে এলে কী দেখতে পাবেন? এখানে তারাশঙ্করের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেমন কেদারা, চশমা, পাঞ্জাবি, কলম রাখা রয়েছে খুব যত্নে। তাঁর হাতে আঁকা ছবি যেমন রবীন্দ্রনাথের প্রতিকৃতি, পুরস্কারের স্মারক, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, নানা জায়গা থেকে পাওয়া চিঠিপত্র, ফোটোগ্রাফ, পারিবারিক নথি-সহ বিভিন্ন সময়ের ছবি-সবকিছুই দেখতে পাবেন।

advertisement

আরও পড়ুন : মঞ্চে ঘুঙুরের বোলে ওঠে ঝড়! খুদে নৃত্যশিল্পী শিঞ্জিনীর প্রতিভায় মুগ্ধ দর্শকরা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কেদারা, চশমা, পাঞ্জাবি, কলম...গণদেবতা-স্রষ্টার স্মৃতি বিজড়িত স্মারক দেখতে আসুন লাভপুরের ‘ধাত্রীদেবতা’-য়
আরও দেখুন

এই সংগ্রহশালা ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে রবিবার খোলা থাকে এই সংগ্রহশালা। সকাল ১১ থেকে বিকেল ৫ পর্যন্ত সময়সীমা। শুধুমাত্র সোমবার পূর্ণদিবস বন্ধ থাকে। লাভপুর বাজার থেকে খুব বেশি দূরে না ‘ধাত্রীদেবতা’। পায়ে হেঁটে ১০-১৫ মিনিটের পথ। এর পাশাপাশি তাঁর আসল জন্মভিটেও (আঁতুড়ঘর) কাছাকাছি অবস্থিত, যদিও সংগ্রহশালার মতো ততটা সংরক্ষিত নয়। তবে এ বার যদি আপনি লাভপুর ভ্রমণের জন্য আসেন তাহলে অবশ্যই ধাত্রীদেবতায় ঘুরে আসুন। এটি রাঢ় বাংলার সাহিত্যিক ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Tourism: কেদারা, চশমা, পাঞ্জাবি, কলম...গণদেবতা-স্রষ্টার স্মৃতি বিজড়িত স্মারক দেখতে আসুন লাভপুরের ‘ধাত্রীদেবতা’-য়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল