TRENDING:

JNU MBA Admission 2026: জেএনইউ-তে MBA পড়ার সুযোগ, আবেদনের শেষ দিন কবে? কারা আবেদন করতে পারবেন? বিশদে জানুন

Last Updated:

JNU MBA Admission 2026: জেএনইউ-তে এমবিএ পড়ার সুযোগ। CAT স্কোরের ভিত্তিতে গ্রুপ ডিসকাশন (GD) ও পার্সোনাল ইন্টারভিউ (PI)-এর জন্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জেএনইউ-তে এমবিএ ভর্তির আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ। নয়াদিল্লির প্রখ্যাত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধীনে অটল বিহারী বাজপেয়ী স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অন্ত্রপ্রিউনারশিপ-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিএ কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে, আর শেষ তারিখ ৩১ মার্চ।
জেএনইউ-তে MBA পড়ার সুযোগ
জেএনইউ-তে MBA পড়ার সুযোগ
advertisement

কীভাবে আবেদন করবেন

প্রথমে নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। এরপর—

ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে

শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিতে হবে

JPG/JPEG ফরম্যাটে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে

অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত তিন বছরের স্নাতক ডিগ্রি (১০+২-এর পর) থাকতে হবে

advertisement

আরও পড়ুন: ‘প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, বোলপুরে প্রচারে বেরিয়ে কেন এমন মন্তব্য অনুব্রতর?

ন্যূনতম নম্বর:

সাধারণ, OBC (NCL), EWS: ৫০%

SC/ST/PwD: ৪৫%

চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন

ভর্তি প্রক্রিয়া

প্রার্থীদের অবশ্যই Common Admission Test (CAT) ২০২৫-এ অংশগ্রহণ করতে হবে।

CAT স্কোরের ভিত্তিতে গ্রুপ ডিসকাশন (GD) ও পার্সোনাল ইন্টারভিউ (PI)-এর জন্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।

advertisement

আরও পড়ুন: বাংলায় আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি থাকল ১৯! শিরোনামে পানিহাটির প্রার্থীর নাম

চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে—

CAT স্কোর: ৭০%

GD: ১০%

PI: ২০%

বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ নম্বর-সহ GMAT স্কোর প্রয়োজন।

আসনসংখ্যা ও সংরক্ষণ

মোট আসন সংখ্যা ৭৫। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী ভর্তির ব্যবস্থা করা হবে।

advertisement

আবেদন ফি

সাধারণ, EWS, OBC (NCL): ২০০০ টাকা

SC/ST/PwD: ১০০০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
'রান্নাঘরে কাঁদছে মা...' প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!
আরও দেখুন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীদের আবেদন করার আগে বিস্তারিত ই-প্রসপেক্টাস ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
JNU MBA Admission 2026: জেএনইউ-তে MBA পড়ার সুযোগ, আবেদনের শেষ দিন কবে? কারা আবেদন করতে পারবেন? বিশদে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল