TRENDING:

CBSE Board Exam 2026: ৪৬ লক্ষ পরীক্ষার্থী, ১০টার পর হলে ঢোকা যাবে না! মঙ্গলে শুরু সিবিএসই দশম-দ্বাদশ, জরুরি নিয়ম জানুন

Last Updated:

CBSE Board Exam 2026: মঙ্গলবার শুরু হতে চলেছে সিবিএসই ২০২৬-এর দশম ও দ্বাদশের পরীক্ষা। ২০২৬ থেকে উত্তরপত্র মূল্যায়নের জন্য ‘অন স্ক্রিন মার্কিং’-এর ব্যবস্থা থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু হতে চলেছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) একাধিক বিষয়ে পড়ুয়াদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রশ্নপত্র থেকে মূল্যায়ন– কী ভাবে হবে, সেই সমস্ত তথ্য রইল বিশদে।
মঙ্গলবার শুরু সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা (ফাইল ছবি)
মঙ্গলবার শুরু সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা (ফাইল ছবি)
advertisement

দশম শ্রেণিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়া হবে। ২০২৬ থেকে সিবিএসই এই নিয়ম চালু করতে চলেছে। ১৫ মে থেকে দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। তবে, সেই সুযোগ সকলে পাবে না।

আরও পড়ুন: ‘তুমি আমার’, জেল থেকেই প্রেয়সী জ্যাকলিনকে ৩০ কোটির উপহার! প্রেম দিবসে শিরোনামে ‘কনম্যান’ সুকেশ

প্রথম পর্বের পরীক্ষাটি সকলকে দিতেই হবে। তবে, দ্বিতীয় পর্বটি ‘ইম্প্রুভমেন্ট এগজাম’ হিসাবে দেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ এই পরীক্ষা দিয়ে পড়ুয়ারা আরও ভাল ফল করতে পারবে। তবে, প্রথম পর্বে উত্তীর্ণেরা যে কোনও তিনটি বিষয়ে ওই পরীক্ষা দিতে পারবে। কিন্তু যাঁরা প্রথম পর্বে তিনটি বা তার বেশি সংখ্যক বিষয়ে পরীক্ষা দেবেন না, তাঁরা দ্বিতীয় পর্বে বসার অনুমতি পাবে না।

advertisement

দশম শ্রেণির বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের প্রশ্ন একাধিক বিভাগের অধীনে সাজানো থাকবে। বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম বিভাগে জীববিজ্ঞান, দ্বিতীয় বিভাগে রসায়ন এবং তৃতীয় ও শেষ বিভাগে পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্ন থাকবে। সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে মোট চারটি বিভাগ থাকছে। প্রথম বিভাগে ইতিহাস, দ্বিতীয় বিভাগে ভূগোল, তৃতীয় বিভাগে রাষ্ট্রবিজ্ঞান এবং চতুর্থ ও শেষ বিভাগে অর্থনীতির প্রশ্ন থাকবে।

advertisement

আরও পড়ুন: ঠিকানাহীন পৃথিবীর সবচেয়ে দূরের স্থান ‘পয়েন্ট নিমো’, কেউ পৌঁছতে পারে না! কোনও প্রাণীও না! রহস্যময় এই দ্বীপে কী রয়েছে জানেন?

২০২৬ থেকে উত্তরপত্র মূল্যায়নের জন্য ‘অন স্ক্রিন মার্কিং’-এর ব্যবস্থা থাকবে। কাগজের অপচয় রুখতে অনলাইনে পোর্টাল মারফত খাতা দেখা, নম্বর মিলিয়ে নেওয়ার কাজ করতে পারবেন শিক্ষকেরা। খাতা নিয়ে অন্যত্র যাওয়া, সেখানে বসে নম্বর মেলানোর কাজে সময় এবং অর্থ ব্যয় রুখতেই এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

advertisement

শিক্ষকেরা স্কুলের কম্পিউটার থেকেই খাতা দেখে নিতে পারবেন। এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবে সিবিএসই। তবে, ডিজ়িটাল পোর্টাল মারফত দ্বাদশের পড়ুয়াদের খাতা দেখা হবে। দশমের পরীক্ষার খাতা পুরোনো পদ্ধতিতেই মূল্যায়ন করতে হবে শিক্ষকদের।

বোর্ডের তরফে খাতা দেখা এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরীক্ষার পর ৮ থেকে ১০ দিনের মধ্যে সমস্ত নম্বর নির্দিষ্ট পোর্টাল মারফত পাঠিয়ে দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল ছাড়লেও দায়িত্ব নয়, কলম দিয়েই লড়ছেন শিক্ষারত্ন প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক
আরও দেখুন

২০২৬-এর পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। দশমের পরীক্ষা ১১ মার্চ পর্যন্ত এবং দ্বাদশের পরীক্ষা ১০ এপ্রিল পর্যন্ত চলবে। এ বছর প্রায় ৪৫ লক্ষ পরীক্ষার্থী ২০৪টি বিষয়ে পরীক্ষা দিতে চলেছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Board Exam 2026: ৪৬ লক্ষ পরীক্ষার্থী, ১০টার পর হলে ঢোকা যাবে না! মঙ্গলে শুরু সিবিএসই দশম-দ্বাদশ, জরুরি নিয়ম জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল